মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশিসহ ২৮৮ অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের হেনতিয়ান কাজাংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) জাফরি এমবোক তাহা।আটককৃত অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। তাদের মধ্যে ২৪২ জন পুরুষ ও ৪৬ জন নারী।দেশটির জাতীয় নিবন্ধন বিভাগ এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সমন্বিত অভিযানে কাজাংয়ের পাঁচ তলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের ছয়টি ব্লকে প্রথমে ৭৮৫ জন বিদেশি এবং ২৫০ জন স্থানীয়কে তল্লাশি করা হয়েছে, যেখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিদেশি শ্রমিকদের আবাসিক স্থান রয়েছে।তল্লাশি শেষে ২৮৮ অভিবাসীর কাছে দেশটিতে থাকার বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে। তাদের সবার বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, কাজের পারমিটের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে অবস্থান, অপরিচিত কার্ডধারী এবং অভিবাসন আইন লঙ্ঘনকারী অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন বিধি ১৯৬৩ এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭-এর অধীনে অভিযোগে তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় জ্বালানি তেলের দোকানে নিয়মিত মনিটরিং, বেশি দামে তেল বিক্রিতে জরিমানা
বাঘায় জ্বালানি তেলের দোকানে নিয়মিত মনিটরিং, বেশি দামে তেল বিক্রিতে জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলার জ্বালানি তেলের দোকানগুলোতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। অভিযানের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানাও করা হচ্ছে। তবে এরপরও Read more

রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া গ্রামে বজ্রপাতে এক যুবকের নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) ওই এলাকায় সন্ধ্যায় Read more

আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি মার্কিন ডলার
আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি মার্কিন ডলার

চলতি আগ‌স্ট মাসের প্রথম ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৬ কোটি (১.২৬ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৫ Read more

গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে
গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে

রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলিতে নিহত তারিক সাইফ মামুন (৫০) চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন। গত Read more

আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক
আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। Read more

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, তিন লক্ষাধিক টাকার ক্ষতি
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, তিন লক্ষাধিক টাকার ক্ষতি

চট্টগ্রামের মিরসরাইয়ে বসতঘর, গোয়াল ঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়েগেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন