নেত্রকোনার দুর্গাপুরে একটি ধান খেতে পড়েছিল আছিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নারীর লাশ।শুক্রবার(১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রাম থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।নিহত আছিয়া খাতুন ওই এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে। আছিয়া খাতুনের স্বামী জীবিত নেই। সংসার জীবনে তাঁর কোন সন্তান হয়নি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী ও কোন সন্তান না থাকায়, শিরবির গ্রামে বোনের বাড়িতে থাকতেন  আছিয়া। তিনি দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। কখনও রাতের বেলায় বাড়িতে ফিরতেন কখনও ফিরতেন না। তবে সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাতে দাখিনাইল চৌরাস্তায় স্থানীয় লোকজন তাঁকে ঘুরাফেরা করতে দেখেন। কিন্তু ওই দিন রাতে তিনি বাড়ি ফেরেননি।  শুক্রবার দুপুর ১২টার দিকে শিরবির গ্রামে একটি ধান খেতে পড়ে থাকা অবস্থায় মরদেহ স্থানীয় লোকজন দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনার স্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।  এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, স্থানীয় লোকজনও আছিয়া খাতুনের স্বজনদের ভাষ্যমতে তিনি মানসিক অসুস্থ ছিলেন। মৃতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা
ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা

চিকিৎসার নিতে ভারতে যাওয়ার জন্য ফয়সাল নামের একজন যাত্রী ৪ মে তারিখে ঢাকা-চেন্নাই রুটের ৮মে তারিখের  জন্য বাংলাদেশ বিমানের একটি Read more

রমজানের আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল: ইসি সচিব
রমজানের আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল: ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রমজানের আগেই জাতীয় নির্বাচন এবং ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে Read more

গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের
গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের

অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার এবং নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস।রোববার Read more

মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, আহত ২
মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, আহত ২

মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত নাছিমা ডাসার উপজেলার Read more

বক্স কালভার্টে ২৭ বছরের ময়লা সরাতে চসিকের উদ্যোগ
বক্স কালভার্টে ২৭ বছরের ময়লা সরাতে চসিকের উদ্যোগ

দীর্ঘ ২৭ বছর পর চট্টগ্রামের শেখ মুজিব রোডের দেওয়ানহাট-বারিক বিল্ডিং-বন্দর রোডে অবস্থিত বক্স কালভার্টটি পূর্ণাঙ্গভাবে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় একটি প্রাইভেট কারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন