মালয়েশিয়ার কুয়ালালামপুরে পতিতাবৃত্তি ও জুয়া খেলার অভিযোগে ৮২৮ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে পতিতাবৃত্তির অভিযোগে ৩৭ বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। এ ছাড়া, জুয়া খেলায় জড়িতের অভিযোগে ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ এবং অন্য ঘটনায় ২১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা।শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে জালান ইপোহ-এর একটি তিন তারকা হোটেলে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাজের চুক্তির কপি, ছয়টি থাই পাসপোর্ট, তিনটি ভিয়েতনামী পাসপোর্ট, তিনটি ইন্দোনেশিয়ান পাসপোর্ট ও একটি লাওসিয়ান পাসপোর্ট জব্দ করা হয়েছে।এ ছাড়া একই রাতে (৬ সেপ্টেম্বর) নেগেরি সেম্বিলানের নিলাই এলাকায় আরেকটি বিশেষ অভিযানে ২১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনকে ‘প্রাইমিস কেয়ারটেকার’ এবং বাকি ২০ জনকে পরিচারিকা হিসেবে কাজ করার সন্দেহে আটক করা হয়েছে। তাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এর আগে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি অনলাইন জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে দেশটির অভিবাসন দপ্তর ৭৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে। বারনামা সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আটককৃতদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, রাত ৮টা ৪৫ মিনিটে অভিযান শুরু হয়। এ অভিযানটি দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয়। এতে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।রোববার (৭ সেপ্টেম্বর) ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন, মিয়ানমারের ২ জন নারী, একজন ভারতীয় নারী, একজন ইন্দোনেশিয়ান পুরুষ, ১৭ জন ইন্দোনেশিয়ান নারী, নয়জন থাই নারী, ছয়জন ভিয়েতনামী নারী, একজন লাওটিয়ান নারী। তাদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে।প্রাথমিক তদন্তে জানা যায়, ছয়জন থাই, তিনজন ভিয়েতনামী, দুইজন ইন্দোনেশিয়ান ও একজন লাওটিয়ান নারী পাসের অপব্যবহার করেছেন। এ ছাড়া, একজন ইন্দোনেশিয়ান পুরুষ অতিরিক্ত সময় ধরে অবস্থান করেছেন। অপর দুইজন মিয়ানমারের পুরুষ, একজন ভারতীয় পুরুষ, ১৫ জন ইন্দোনেশিয়ান নারী, তিনজন ভিয়েতনামী নারী এবং তিনজন থাই নারীর বৈধ ভ্রমণ নথি ছিল না।ইমিগ্রেশন বিভাগের দাবি, আটক ব্যক্তিরা হোটেলটিকে বিদেশি পতিতাবৃত্তি কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন। ‘গ্রাহকরা হোয়াটসঅ্যাপ বা সরাসরি এসে ছবি দেখে নারীদের বেছে নিতে পারতেন। প্রতি ঘণ্টায় ২৫০ থেকে ৪০০ রিঙ্গিত চার্জ নেওয়া হতো। ধারণা করা হচ্ছে, গত বছরের সেপ্টেম্বর থেকে এই সিন্ডিকেটটি সক্রিয় ছিল।মহাপরিচালক বলেন, আইনি প্রক্রিয়ায় ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) ধারার অধীনে ছয়জন থাই, তিনজন ভিয়েতনামী, দুইজন ইন্দোনেশিয়ান ও একজন লাওটিয়ান নারীকে আটক করা হয়েছে। একই আইনের ৬(৩) ধারায় দুইজন মিয়ানমারের একজন পুরুষ, একজন ভারতীয় পুরুষ, ১৫ জন ইন্দোনেশিয়ান নারী, তিনজন ভিয়েতনামী মহিলা ও তিনজন থাই নারীকে আটক করা হয়। এছাড়া ১৫(৪) ধারায় একজন ইন্দোনেশিয়ানকেও আটক করা হয়েছে।ইমিগ্রেশন বিভাগ জানায়, সবাইকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি সাতজন স্থানীয় পুরুষকে তদন্তে সহযোগিতার জন্য উপস্থিত হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা
টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন Read more

দ. কোরিয়ায় সড়ক দুর্ঘটনা, ২ বাংলাদেশি শিক্ষার্থী গুরুতর আহত
দ. কোরিয়ায় সড়ক দুর্ঘটনা, ২ বাংলাদেশি শিক্ষার্থী গুরুতর আহত

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ায় গুরুতর আহত হন বাংলাদেশি দুই শিক্ষার্থী। আহত দুই শিক্ষার্থী হলেন, আয়মান সরকার রাজিত (২০) ও Read more

জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আটক ২
জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আটক ২

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে মনোহরপুর ইউপি সদস্য দুধবারীসহ দুইজনকে আটক করেছে। সোমবার (২৬ মে) আনুমানিক ভোর ৪টার দিকে Read more

আইফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ
আইফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

আইফোন পৃথিবীর সবচেয়ে দামি ও অন্যতম জনপ্রিয় ফোনগুলোর একটি। অনেকেই আবার এটিকে সামাজিক অবস্থান বা স্ট্যাটাসের প্রতীক মনে করেন। তবে Read more

তেহরানের বাসিন্দাদের ক্ষতি করার ইচ্ছা নেই: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
তেহরানের বাসিন্দাদের ক্ষতি করার ইচ্ছা নেই: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের ক্ষতিসাধনের কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।যদিও এর আগে তিনি ইরানকে সতর্ক করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন