ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’র ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে মাঠে উপস্থিত হয়েছে কয়েক লাখ মানুষ।  ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে মেট্রোরেলে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজ শনিবার (১২ এপ্রিল) যাত্রীদের এমন উপচেপড়া ভিড়ের মধ্যেই থেমে গেছে মেট্রোরেল চলাচল। উত্তরাগামী মেট্রোরেল শাহবাগ স্টেশনে থমকে আছে।স্ক্রিনে লেখা ভাসছে, ‘যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, এই পরিষেবাটি সংক্ষিপ্ত বিলম্ব হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।’এর আগে দুপুর পৌনে ২টার দিকে শেওড়াপাড়া মেট্রো স্টেশনে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। সেখানে থাকা কর্মকর্তারা জানান, অতিরিক্ত ভিড়ের কারণে জায়গা সংকুলান হচ্ছে না, ফলে টিকিট দেওয়া বন্ধ করা হয়েছে। কয়েক ঘণ্টা পর আবার স্বাভাবিক হতে পারে।সরেজমিনে দেখা যায়, দুপুর থেকেই শেওরাপাড়া, আগারগাঁও, কারওয়ানবাজার, সচিবালয়, মতিঝিলসহ প্রতিটি স্টেশনে যাত্রীদের চাপ। বেশিরভাগ যাত্রীই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে এসেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইনস্টাগ্রামে রিল পোস্ট করায় টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা
ইনস্টাগ্রামে রিল পোস্ট করায় টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

ভারতের হরিয়ানায় চাঞ্চল্যকর এক ঘটনায়, ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করায় ক্ষুব্ধ হয়ে নিজের মেয়ে রাধিকা যাদবকে গুলি করে হত্যা করেছেন বাবা। Read more

গাজা পুনর্গঠনে লাগবে ৬ লক্ষ কোটির বেশি টাকা
গাজা পুনর্গঠনে লাগবে ৬ লক্ষ কোটির বেশি টাকা

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে Read more

লালমনিরহাটে তিন সাংবাদিকে উপর হামলা
লালমনিরহাটে তিন সাংবাদিকে উপর হামলা

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে একটি বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের একটি পক্ষ Read more

সিংহাসন হারাল আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলেরও
সিংহাসন হারাল আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলেরও

দীর্ঘ আড়াই বছর ফিফা র‌্যাঙ্কিংয়ে আধিপত্য দেখানোর পর অবশেষে সিংহাসন হারাল আর্জেন্টিনা। নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী দুই ধাপ পিছিয়ে এখন তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন