ময়মনসিংহের ফুলপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে খড়িয়া নদী। এক যুগ আগেও নদীটি ছিল খরস্রোতা। সারা বছর ছিল বুক ভরা অথৈ জল। প্রতিনিয়ত আনাগোনা ছিল নানা জাতের ডিঙ্গি নৌকার। সেই খরস্রোতা খড়িয়া নদী ভরাট হয়ে এখন ফসলের মাঠে পরিণত হয়েছে।  জানা যায়, ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের শাখা হয়ে খড়িয়া নদী ফুলপুরের রামভদ্রপুর, ভাইটকান্দি, পয়ারী, রূপসী ও ফুলপুর ইউনিয়নের বুক চিরে প্রায় ৩৮ কিলোমিটার পথ পেরিয়ে কংস নদীর সঙ্গে মিলিত হয়েছে। ৪০ বছর আগেও পূর্বাঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বিরাট ভূমিকা রাখত এই খড়িয়া নদী। বিভিন্ন জেলার বড় বড় সওদাগর মালবাহী নৌকা ও লঞ্চ নিয়ে হাজির হতেন ফুলপুরের বিভিন্ন ঘাটে। নৌপথে মালামাল পরিবহণ সুবিধায় এ নদীকে কেন্দ্র করে ফুলপুরের রামভদ্রপুর, বাহাদুরপুর, আমুয়াকান্দা, ছনকান্দা, রূপসী, ডেফুলিয়াসহ ছোট বড় অনেক হাটবাজার গড়ে উঠেছিল। ২৫ বছর আগেও ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলার অনেক লোকজন নদীপথে নৌকায় যাতায়াত ও মালামাল পরিবহণ করতেন। খড়িয়ার সঙ্গে কংশ ও ব্রহ্মপুত্রের সংযোগ থাকায় নৌপথে জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করা যেত। জেলেসহ আশপাশের লোকজন সারা বছর নদীতে মাছ আহরণ করতেন। সময়ের বিবর্তনে আজ এসব শুধুই ইতিহাস। এলকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ব্রহ্মপুত্রের সংযোগস্থলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের কাছে স্লুইস গেট নির্মাণ করেছে। এতে পানিপ্রবাহ কমে গিয়ে দিন দিন নদীটি ভরাট হয়ে ফসলের মাঠে পরিণত হয়েছে। এছাড়া বর্ষা মৌসুমেও নদীতে স্রোত না থাকায় কচুরিপানায় ভরে যায়। ফলে সেই সময়েও নৌচলাচল সম্ভব হয় না। চরনিয়ামত গ্রামের শিক্ষক সকান্দর হোসেন জানান, নদীকে বাঁচাতে ব্রহ্মপুত্রের সংযোগস্থলসহ সর্বত্র খনন করতে হবে। রূপসী বাজারের ব্যবসায়ী মজিবর রহমান জানান, বর্ষা মৌসুমে নদীতে পানি থাকলেও রূপসীতে নির্মিত ব্রিজের উচ্চতা কম থাকায় নিচ দিয়ে নৌকা যাতায়াত করতে পারে না। এ নদী খননের পাশাপাশি ব্রিজের উচ্চতা বাড়ালে হারানো ঐতিহ্য ফিরে পাবে। ফুলপুরের বিশিষ্ট ব্যবসায়ী একেএম সিরাজুল হক জানান, আগে নদীর পাড় দিয়ে যাতায়াত করা যেত। অবৈধ দখলে পাড়গুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। অনেকে আবজর্না ফেলে ও পয়ঃনিষ্কাশনের লাইন দিয়ে পরিবেশ দূষণ করছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৫ বছর পর আজ রাকসু নির্বাচন
৩৫ বছর পর আজ রাকসু নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদ নির্বাচন ঘিরে অপেক্ষার প্রহর শেষ। তবে এ নির্বাচন শেষ Read more

আরপিও সংশোধন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’
আরপিও সংশোধন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’

২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে ১৫৪ জন নির্বাচিত হয়েছিলেন, এই ধরনের নির্বাচন যেন না হয়। অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী Read more

৯৬ বিলিয়ন ডলারের ২১০ উড়োজাহাজ কিনবে কাতার
৯৬ বিলিয়ন ডলারের ২১০ উড়োজাহাজ কিনবে কাতার

দোহা সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতার এয়ারওয়েজ মার্কিন নির্মাতা জায়ান্ট বোয়িং থেকে ২১০টি উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে, যাতে Read more

কিশোরগঞ্জের হোসেনপুরে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল
কিশোরগঞ্জের হোসেনপুরে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল

হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব অষ্টমী স্নান উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে পুণ্যার্থীদের ঢল নেমেছে। পাপমোচনের আশায় দেশের Read more

মিয়ানমার সরকারের বিচার চায় রোহিঙ্গারা
মিয়ানমার সরকারের বিচার চায় রোহিঙ্গারা

কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে মিয়ানমার সরকারের বিচার দাবিতে সমাবেশ করেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর লাখো নারী-পুরুষ। আজ Read more

মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ বাতিল
মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ বাতিল

ইতিহাসের পাতায় যাদের পূর্বপুরুষদের শাসন বিস্তৃত ছিল বাংলা, বিহার ও ওড়িশা জুড়ে। আজ সময়ের বিবর্তনে তাদেরই লড়তে হচ্ছে নাগরিকত্বের লড়াইয়ে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন