মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শ্রমিক নেতা শাকিল হত্যার বিচার ও হত্যার নেপথ্যোর মুল কাহিনি উদঘাটন সহ জেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে।শনিবার (১২ এপ্রিল) মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি এবং বিএনপিরসহ অঙ্গসংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । এ সময় নিহত সাকিল মুন্সির পরিবার এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মাদারীপুর জেলা বিএনপি নেতা সান্টু খান বলেন, সাকিল হত্যার প্রকৃত ইন্ধনদাতা ও এর সাথে সংশ্লিষ্ট সকল ব্যাক্তিদের আইনের আওতায় আনতে হবে।হত্যাকারীদের দলীয় বিবেচনা না করা, আওয়ামী সন্ত্রাসীদের পুর্নবাসনকারী বিএনপির নেতাদের দলীয় ও আইনী ব্যবস্থা গ্রহন। অকার্যকর মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটর বাতিল পুর্বক নতুন আহবায়ক কমিটি গঠনের আহবান জানান এই নেতা।তিনি আরো বলেন, বিগত আওয়ামী আমলে তাদের লাঠিয়াল বাহিনীর সদস্য এবং ঘনিষ্ঠজনদের টাকার বিনিময় বিএনপির বিভিন্ন সংগঠনের টাকার বিনিয়ে পোষ্ট দিয়ে জেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে। এতে বিএনপির জনপ্রতিয়তাও হ্রাস পাচ্ছে। জেলা বিএনপির কয়েক নেতার এমন আচরনে আমরা ত্যাগী নেতারা আজ ক্ষুব্ধ এবং বিব্রত।নিহত সাকিল মুন্সির ভাই এবং মামলার বাদি হাসান মুন্সি বলেন, আমি বিএনপি করার কারনে দেশ থেকে পালিয়ে বেরাতে হয়েছে বাড়িতে বিল্ডিং করার সময় ওরা আমার বাড়িত সব মালামাল লুট করে নিয়ে যায়। আজ আমার ভাইকে হত্যা করেছে। বিএনপির প্রতিটি প্রগামে আমি ঋণ করে হলেও পাশে থাকার চেষ্টা করেছি।আমার ভাইকে হত্যার সাথে জারা জরিত তাদের সবার ফাসি চাই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

পার্বত্য বান্দরবানের লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলসহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় Read more

ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ইনকিলাম মঞ্চের বিবৃতি
ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ইনকিলাম মঞ্চের বিবৃতি

ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে Read more

ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের মধ্যে দ্বিপক্ষীয় Read more

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের একাধিক বড় শহরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘নো কিংস’ নামে একটি সংগঠনের Read more

পুঠিয়ায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
পুঠিয়ায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলার পাঁচাআনী পাড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই বিষয়ে এরই মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন