চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় খাজা আহমেদ (৫৫), জাহীর (৫১), দিপু (১৭) নামে তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দহুদা গ্রামের মাঠে এঘটনা ঘটে।পরবর্তী সংঘষের আশংকায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের নূরুল হক পেশকার গ্রুপ ও প্রতিপক্ষ মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এ দুই গ্রুপের মধ্যে মাঝে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।এরই জের ধরে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দহুদা গ্রামের নূরুল হক পেশকার দলবল নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে গ্রামের বিভিন্ন মাঠে কাজ করা প্রতিপক্ষ মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের জয়নুর (৫৩), খাজা আহমেদ (৫৫), জাহীর (৫১), দিপু (১৭) কে একা একা পেয়ে ধারালো অস্ত্র ও শাবল দিয়ে কুপিয়ে ও বেধড়ক মারধোর করে রক্তাক্ত জখম করে হাত পা ভেঙে মাঠে ফেলে রেখে আসে।পরে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যায়। এছাড় গুরুতর আহত খাজা আহমেদ ও দিপুকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন জরুরী বিভাগের চিকিৎসক শাপলা খাতুন।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শাপলা খাতুন জানান, আহত ৪ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর নামে একজন মারাগেছে। বাকি ৩ জনের মধ্যে ২ জন খাজা আহমেদ প দিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে জয়নুর নামে এক ব্যক্তি নিহত হয়েছে  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু
ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে পৃথক তিনটি ঘটনায় তিন গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এবং রবিবার (১৪ সেপ্টেম্বর) Read more

নিউইয়র্কের কুখ্যাত ব্রুকলিন কারাগারে রাখা হয়েছে মাদুরোকে
নিউইয়র্কের কুখ্যাত ব্রুকলিন কারাগারে রাখা হয়েছে মাদুরোকে

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। কারাগারটি এর Read more

লোহাগাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
লোহাগাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হয়েছেন।শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ Read more

ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে
ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে

গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর ইসরায়েলি বাহিনী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এমনটাই দাবি করেছেন Read more

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রোমে পৌঁছান তিনি।এর Read more

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চোরের মৃত্যু
চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চোরের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক চোরের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) দিবাগত গভীর রাতে চকরিয়া উপজেলার পূর্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন