ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানিয়েছেন, ৩ জানুয়ারী প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) রাতে তিনি এ কথা জানান বলে রয়টার্সের খবরে বলা হয়।গত শনিবার মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। পরে তাদের একটি মার্কিন যুদ্ধজাহাজে তোলা হয় এবং সেখান থেকে নিউইয়র্কে পাঠানো হয়। সোমবার মাদক পাচার-সংক্রান্ত ষড়যন্ত্রের অভিযোগে তাদের আদালতে তোলা হয়। তবে দু’জনই অভিযোগ অস্বীকার করেছেন।ক্যাবেলো  জানান, মার্কিন বাহিনীর অভিযানের সময় মাদুরো হাঁটুতে আর তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান। মার্কিন বাহিনী মাদুরোর পাশাপাশি ফ্লোরসকেও ধরে নিয়ে যায়। এর আগে কারাকাস মার্কিন বাহিনীর হামলায় কতোজন নিহত হয়েছেন সে সংখ্যা প্রকাশ করেনি। তবে সেনাবাহিনী তাদের ২৩ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে। ভেনেজুয়েলার কর্মকর্তারা বলেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশ “ঠান্ডা মাথায়” নিহত হয়েছে এবং কিউবা বলেছে যে ভেনেজুয়েলায় তাদের সামরিক ও গোয়েন্দা পরিষেবা নিহত হয়েছে।  ভেনেজুয়েলার কর্মকর্তারা জানিয়েছেন, মাদুরোর নিরাপত্তা ইউনিটের বড় একটি অংশকে ‘ঠাণ্ডা মাথায়’ হত্যা করা হয়েছে। কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় তাদের সামরিক ও গোয়েন্দা বিভাগের ৩২ জন সদস্য নিহত হয়েছেন। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস মার্কিন অভিযানে সামরিক বাহিনীর যে সদস্যরা নিহত হয়েছেন তাদের স্মরণে সপ্তাহব্যাপী শোক ঘোষণা করেছেন। ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক সাপ্তাহিক অনুষ্ঠানে ক্যাবেলো রদ্রিগেসের প্রশংসা করে তাকে ‘সাহসী’ বলে বর্ণনা করেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১২তম নোবিপ্রবি
দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১২তম নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রথমবারের মতো বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’ এ Read more

৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত
৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ৩০০ আসনের প্রার্থী বাছাইয়ের তৃতীয় ও শেষ ধাপের সাক্ষাৎকার সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, Read more

দীর্ঘ ১৭ বছর পর খালি পায়ে মাতৃভূমির মাটি ছুঁলেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর খালি পায়ে মাতৃভূমির মাটি ছুঁলেন তারেক রহমান

দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা Read more

শত্রুদের সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিলো ইরান
শত্রুদের সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিলো ইরান

ইরানের শত্রুদের সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ জেনারেল মোহাম্মাাদ পাকপৌর।বুধবার (২৫ জুন) জেনারেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন