ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে তেজগাঁও থানায় হত্যা মামলাটি করেন নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম। তিনি নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সুরাইয়া বেগম বলেন, ‘সন্ধ্যায় তিনি আমাকে বললেন তুমি একটা কফি বানিয়ে দাও, আমি নামাজ পড়ে বের হবো। ওইটাই শেষ কথা ছিল। তিনি যখন বাইরে যান প্রয়োজনীয় কথা ছাড়া বাসায় ফোন দেন না।’ এই হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘সিসিটিভির ফুটেজ রয়েছে। এসব দেখে আইনশৃঙ্খলা বাহিনী জরুরি পদক্ষেপ নেবে।’ সুরাইয়া বেগম আরো বলেন, ‘এই ধরনের ঘটনা ঘটেই চলছে। আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও হয়োতো হবে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে।’ এমন ঘটনার কারণ জানেন না জানিয়ে তিনি বলেন, ‘২০ বছর ধরে পানির ব্যবসা করে আসছিলেন মুসাব্বির। প্রথমে সরাসরি জড়িত থাকলেও রাজনীতিতে প্রবেশ করার পর লোক দিয়ে এই ব্যবসা দেখাশোনা করতেন। ব্যবসা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না।’এর আগে, গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে কারওয়ান বাজারে বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে মোসাব্বিরসহ দুজনকে গুলি করা হয়। আজিজুর রহমান মোসাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব। তাকে দ্রুত উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আবু সুফিয়ান বেপারী মাসুদ (৪০) তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে আটটায় দেবীগঞ্জ করতোয়া সেতুর টোল Read more

চেন্নাইকে ২ রানে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু
চেন্নাইকে ২ রানে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু

দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ২ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪২৪ রানের রুদ্ধশ্বাস Read more

স্বামীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের কোপে প্রাণ গেল শারমিনের
স্বামীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের কোপে প্রাণ গেল শারমিনের

যশোরে স্বামীকে রক্ষা করতে গিয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ শারমিন খাতুনের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার Read more

ট্রাম্পের কথা রেখে বাজারে আসছে নতুন কোক
ট্রাম্পের কথা রেখে বাজারে আসছে নতুন কোক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই মানল কোকাকোলা। ট্রাম্পের কথামত আখের চিনি দিয়ে তৈরি নতুন কোক যুক্তরাষ্ট্রের বাজারে আসবে। সিএনএন জানায়, মঙ্গলবার Read more

তেল ট্যাংকার আটকের ঘটনায় ক্ষুব্ধ ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা
তেল ট্যাংকার আটকের ঘটনায় ক্ষুব্ধ ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ওয়াশিংটনকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চুরি’ ও Read more

ইরানের পতাকা পাল্টে দেয়া নিয়ে নয়া চক্রান্ত, নেপথ্যে যারা
ইরানের পতাকা পাল্টে দেয়া নিয়ে নয়া চক্রান্ত, নেপথ্যে যারা

ইরানে ব্যাপক বিক্ষোভের মধ্যে ইলন মাস্কের সাম্প্রতিক কিছু পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ৪ জানুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন