মার্কিন রিপাবলিকান রাজনীতির প্রভাবশালী নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার পরিবার এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পড়া ছেড়ে দেয়া এবং ভিয়েতনাম যুদ্ধে অংশ না নেয়া চেনি দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে মার্কিন রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন। তিনি রিচার্ড নিকসনের প্রশাসনে হোয়াইট হাউস উপদেষ্টা, জেরাল্ড ফোর্ডের অধীনে সর্বকনিষ্ঠ চিফ অব স্টাফ, রোনাল্ড রেগানের আমলে কংগ্রেসম্যান, জর্জ এইচ. ডব্লিউ. বুশের অধীনে প্রতিরক্ষা সচিব এবং জর্জ ডব্লিউ. বুশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।২০০০ সালের নির্বাচনে জর্জ ডব্লিউ. বুশ তাকে তেল কোম্পানি হ্যালিবার্টন থেকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার সময় বুশকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হলে কার্যত নেতৃত্ব নেন চেনি। নিকসন-ফোর্ড আমলের পুরোনো সহযোগী প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেল্ডের সঙ্গে মিলে তিনি নীতিনির্ধারণে মুখ্য ভূমিকা নেন।চেনির রাজনৈতিক উত্তরাধিকারে সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত ছিল ইরাক আক্রমণ। ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধে প্রতিরক্ষা সচিব থাকা অবস্থায় সাদ্দাম হোসেনের বাহিনীকে কুয়েত থেকে বিতাড়িত করতে সফল হন তিনি। কিন্তু এক দশক পর জর্জ ডব্লিউ. বুশ প্রশাসনের সঙ্গে ইরাকে আক্রমণের সিদ্ধান্তে তার ভূমিকা ইতিহাসে বিতর্কের জন্ম দেয়। ইরাকের গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ পরে মিথ্যা প্রমাণিত হয়।ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০০১ সালের পর থেকে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন ও পাকিস্তানে অন্তত ৮ লাখ মানুষ সরাসরি যুদ্ধ সহিংসতায় নিহত হয়েছেন।  সন্ত্রাসবিরোধী যুদ্ধে বন্দিদের ওপর নির্যাতন চালানোর নীতির পক্ষে অবস্থান নিয়ে চেনি পদত্যাগের পরও বিতর্কে থাকেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে ওয়ার্ডবয় দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ, ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযান
পঞ্চগড়ে ওয়ার্ডবয় দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ, ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযান

পঞ্চগড়ের বোদা উপজেলায় নানান অনিয়মের অভিযোগে ‘নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর মালিক উজ্জ্বল সরকার (৬০) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী Read more

ফিফার নিষেধাজ্ঞায় মোহামেডান স্পোর্টিং ক্লাব
ফিফার নিষেধাজ্ঞায় মোহামেডান স্পোর্টিং ক্লাব

ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব ও বসুন্ধরা কিংসের পর এবার ফিফার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইরানের ফুটবলার মিসাম শাহ’র Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৭৫ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৭৫ জন

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু Read more

নাব্যতা হারিয়ে যমুনার বুক এখন ফসলের মাঠ
নাব্যতা হারিয়ে যমুনার বুক এখন ফসলের মাঠ

বাংলাদেশের সবচেয়ে বড় নদীগুলোর একটি যমুনা নদী। পাবনা জেলা থেকে শুরু হয়ে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ হয়ে গোপালগঞ্জ ও ফরিদপুরের গোয়ালন্দে পদ্মায় Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন