আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ২৩৭টি আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রামের ১৬টি নির্বাচনী আসনের মধ্যে ১০টিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।তবে চট্টগ্রাম-১৫ এর মতো গুরুত্বপূর্ণ আসনে কোনো প্রার্থী দেয়নি তারা। আর তাতেই রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে ধারণা করছেন স্থানীয়রা। অনেকেই মনে করছেন, রাজনৈতিক কৌশলগত কারণেই দলটি এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। এতে করে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে এই আসনে সমঝোতায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরী হয়েছে। এদিকে সামজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ এই আসন থেকে নির্বাচন করতে পারেন। অপরদিকে বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। স্থানীয়রা মনে করছেন, এ আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফের জন্য রাখা হতে পারে। এ ধরনের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, সর্বত্রই শুরু হয়েছে তুমুল আলোচনা।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত প্রার্থী তালিকায় কোনো প্রার্থী ছিলো না চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে।জানা গেছে, এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন এবং সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন।বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় এ আসনে কোনো প্রার্থীর নাম না থাকা নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ভবিষ্যতে জোট গঠনের চিন্তা থেকেই চট্টগ্রাম-১৫’তে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বলে ধারণা করছেন স্থানীরা। অপরদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপি হয়ত কৌশলগত কারণেই এই আসনটি খালি রেখেছে। দলের প্রার্থী ঘোষণা করার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন, তারা বাকিগুলো আসনগুলোতে প্রার্থী দিতে পারেন বা আমরাও দিতে পারি। আমরা প্রয়োজনে যে কোনো সময় এই তালিকা পরিবর্তন করতে পারব।’বিএনপি মহাসচিবের এ মন্তব্যের প্রেক্ষিতে এ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোবাইরুল হাসান আরিফের নাম বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছে। উল্লেখ্য, ২০১৮ সালেও এ আসনটি জোটসঙ্গীদের ছেড়ে দিয়েছিল বিএনপি। সেবার চট্টগ্রাম-১৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে লড়েছিলেন জামায়াতে ইসলামীর নেতা আ ন ম শামসুল ইসলাম।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

টানা দুই দিন ছুটি চললেও ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী, ১৬২ স্কোর নিয়ে Read more

নরসিংদীতে আবারও সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত
নরসিংদীতে আবারও সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত

নরসিংদীর চরাঞ্চলে আবারও দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত হয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চরাঞ্চলের Read more

উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি
উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে Read more

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে থেমে গেল আবাহনীর যাত্রা
এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে থেমে গেল আবাহনীর যাত্রা

এফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফেই শেষ হয়ে গেল ঢাকা আবাহনীর যাত্রা। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হোম ম্যাচে কিরগিজস্তানের নবাগত ক্লাব এফসি মুরাস Read more

৩১ আগস্ট: নামাজের সময়সূচি
৩১ আগস্ট: নামাজের সময়সূচি

আজ রোববার, ৩১ আগস্ট ২০২৫ ইংরেজি, ১৬ ভাদ্র ১৪৩২ বাংলা, ৬ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

একই কবরে একাধিক লাশ দাফনের বিধান
একই কবরে একাধিক লাশ দাফনের বিধান

ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি; শান্তি এর মধ্যেই রয়েছে। তবে সমাজের কিছু মানুষের ব্যবহার এর চিত্র বদলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন