মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেলের এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়৷ যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে৷ সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে।সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।মন্ত্রী বলেন, ‘একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারল না, আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায়না। এ দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করেনা। আমরা কাজ করতে এসেছি। কাজ করে যাব।’তেল সংকট নিয়ে মন্ত্রী বলেন, ‘যুদ্ধ লেগেছে, সে কারণে তেলের সরবরাহ কম। কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না।’তিনি বলেন, গম ঝড়-বৃষ্টিতে পড়ে গেছে। আলু বৃষ্টিতে শুয়ে পড়েছে। আমাদের কৃষকের ভাগ্য এটাই। এসব সমস্যা আমরা বুঝি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষি ঋণ মওকুফের৷ আমরা করে দিয়েছি৷ প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সাহায্য হবে এমন কাজগুলো করছেন৷ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সারা দেশে কয়েক কোটি নারীকে কার্ড দেওয়া হবে। এটার মাধ্যমে তারা সহযোগিতা পাবে৷ আমাদের সব প্রজেক্ট সম্পন্ন করা হবে৷ গোটা দেশে ২০ হাজার খাল খনন করা হবে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা
মিরপুরে ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা

সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে মিরপুরে শুরু হয় Read more

বাংলাদেশ থেকে কাতারের সব ফ্লাইট বন্ধ
বাংলাদেশ থেকে কাতারের সব ফ্লাইট বন্ধ

কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি Read more

দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক Read more

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে : টুর্ক
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে : টুর্ক

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে, সে বিষয়ে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। Read more

সন্ত্রাসীদের পিটুনীতে যুবলীগ নেতা নিহত
সন্ত্রাসীদের পিটুনীতে যুবলীগ নেতা নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের মিলন (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।সন্ত্রাসীদের হাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন