ভোলার চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে অস্ত্রধারী আবুল হোসেন।রবিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড মোড়ে প্রকাশ্যে তাদেরকে কুপিয়ে জখম করা হয়।আহত দুই বিএনপি নেতা হলেন- দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মো. রেজাউল করিম খন্দকার (৪৮)। অপরজন হলেন- দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের মাস্টার (৪০)।অভিযুক্ত অস্ত্রধারী আবুল হোসেন (৪০) চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিন মিয়ার ছেলে।চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে আহত বিএনপি নেতা আবু তাহের মাস্টার বলেন, রবিবার দুপুরে প্রভাষক রেজাউল করিম খন্দকার ও আমি তার বাসা থেকে বের হয়ে জোহরের নামাজ আদায় করতে মসজিদে রওনা হলে বাসস্ট্যান্ড মোড়ে অস্ত্রধারী আবুল হোসেন ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিম খন্দকারকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাকে উদ্ধার করতে গেলে আমাকেও তার হাতের অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সে পালিয়ে যায়। আবুল হোসেন স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনীর ইন্ধনে আগ থেকেই সেখানে উৎপেতে ছিলেন। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।তিনি আরও বলেন, রেজাউল করিম খন্দকারের রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একদল সন্ত্রাসী বাহিনী অস্ত্রধারী আবুল হোসেনকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। আবুল হোসেনের সাথে আমার ও রেজাউল করিম খন্দকারের পূর্বে কোনো বিরোধ নেই। আমরা এই ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নিঝুম নাহিয়া বলেন, মো. রেজাউল করিম খন্দকার ও আবু তাহের নামে দুইজন ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তাদের দু’জনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রভাষক রেজাউল করিমের অবস্থা আশঙ্কাজনক। তার ৭টি স্থানে মারাত্মক ক্ষত হয়েছে এবং আবু তাহেরের একটি স্থানে ক্ষত হয়েছে। তাই তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন এবং উপজেলা যুবদলের আহবায়ক প্রিন্স মহাজন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম খন্দকারের রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একদল সন্ত্রাসীরা আবুল হোসেন নামে এক ব্যক্তিকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। আমরা উপজেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দ্রুত অপরাধীকে গ্রেফতার করুন। আর যাতে কোনো অপরাধী এহেন কর্মকাণ্ড না ঘটাতে পারে সেই ব্যবস্থাও করুন।এই ঘটনার পরপর অভিযুক্ত আবুল হোসেন পালিয়ে যাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, বিষয়টি শোনার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার বছরে ২০০ বেওয়ারিশ লাশ দাফন করলো বাতিঘর
চার বছরে ২০০ বেওয়ারিশ লাশ দাফন করলো বাতিঘর

বেওয়ারিশ, নামহীন, অচেনা- যাদের মৃত্যুর পরও কেউ দাবি করে না, যাদের জন্য কাঁদে না কোনো আপনজন, তাদের শেষ গন্তব্যে পৌঁছে Read more

জীবননগরে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা
জীবননগরে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতার জেরে এক কৃষকের প্রায় ৩০০টি  ফলন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় পাঁচ লক্ষ Read more

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৭২ জন হাসপাতালে Read more

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর গণমিছিল ও লিফলেট বিতরণ
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর গণমিছিল ও লিফলেট বিতরণ

জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে গণমিছিল ও লিফলেট বিতরণ Read more

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২

ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলায় চালিয়েছে রুশ সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন এবং আহত হয়েছেন আরও ৬০ Read more

৫ আগস্টের মধ্যে জুলাই সনদ-ঘোষণাপত্র আদায় করা হবে: নাহিদ
৫ আগস্টের মধ্যে জুলাই সনদ-ঘোষণাপত্র আদায় করা হবে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন