ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান এ তথ্য নিশ্চিত করেন।জানা যায়, মামলাটির ফৌজদারি কার্যবিধি আইনের ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য দিন ধার্য ছিল। বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য আবেদন করেছিলেন।উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি করেন। এরপর ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে পিবিআই’র পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান তিনজনকে দোষী উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন।পরের বছরে ২৪ জানুয়ারি আদালত নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে এ মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।চলতি বছরের ১৬ এপ্রিল মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশুর ময়নাতদন্ত করায় ওসির বিরুদ্ধে মানববন্ধন
শিশুর ময়নাতদন্ত করায় ওসির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রামের কর্ণফুলীতে নিখোঁজ মোহাম্মদ জিহাদ (১০) নামে এক শিশুর মৃত্যুর ময়নাতদন্তকে কেন্দ্র করে থানার ওসির শাস্তি দাবিতে মানববন্ধন করেছে শিশুটির Read more

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত

হুতি নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৭ জন। সোমবার Read more

পত্রিকা: ‘মৌলভীবাজারের সিলিকা বালু লুট হচ্ছে নির্বিচারে’
পত্রিকা: ‘মৌলভীবাজারের সিলিকা বালু লুট হচ্ছে নির্বিচারে’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের মারধোর ও হেনস্তার খবর প্রাধান্য পেয়েছে। Read more

আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ Read more

নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৫ মে)। ২০২৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ Read more

বান্দরবানে সিএনজি উল্টে নিহত ১
বান্দরবানে সিএনজি উল্টে নিহত ১

বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজি উল্টে সাগর (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক ব্যবসায়ী। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন