বন্ধুদের সঙ্গে খেজুরের রস খেতে গিয়ে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মিরাজ (১৯) ও ইউসুফ (১৫) নামে দুই শিক্ষার্থী।বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।নিহতরা হলেন—সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের সন্দ্বীপ এলাকার জাফর মিয়ার ছেলে মাহমুদুল হাসান মিরাজ (১৯) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৫)।২ জানুয়ারি (শুক্রবার) সকালে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।ওসি মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহতদের বন্ধুরা এবং স্বজনরা জানিয়েছেন, ঢাকার সাভারের পাথালিয়া ইউনিয়নের সন্দ্বীপ এলাকা থেকে মোটরসাইকেলে ১২–১৩ জনের একটি দল খেজুরের রস পান করতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যান। খেজুরের রস খেয়ে ফেরার পথে গাড়াদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইউসুফ ও মিরাজ ঘটনাস্থলেই মারা যান।জানা গেছে, ইউসুফ সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং মিরাজ সাভারের সিএফএম কলেজ থেকে সদ্য মাধ্যমিক সম্পন্ন করেছেন।এ দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিবির হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ডিবির হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ Read more

সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে Read more

সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি
সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে এই গোলাগুলির Read more

আইসিসির চার বিচারকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আইসিসির চার বিচারকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসসি) চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি Read more

নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার
নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে মালামালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত Read more

ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন
ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

ইসরায়েলের ওপর নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। এরপর দেশটির নিয়ন্ত্রণাধীন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। হামলাটি গাজায় ইসরায়েলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন