মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) থেকে প্রায় ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিআইএ-এর পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো থেকেও হাজারের বেশি কর্মী কমানোর পরিকল্পনা চলছে।শনিবার (৩ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সিআইএতে পরিকল্পিত ছাঁটাই সম্পর্কে আইন প্রণেতাদের অবহিত করেছে। এই প্রক্রিয়া কয়েক বছর ধরে চলবে। মূলত নতুন নিয়োগ কমিয়ে পদ কমানো হবে, সরাসরি কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে নয়।সিআইএর এক মুখপাত্র বলেন, সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফ প্রশাসনের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারের প্রতি সিআইএ কর্মীবাহিনী যাতে সাড়া দিতে পারে, তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন।তিনি আরও বলেন, এই পদক্ষেপগুলো সিআইএকে নতুন শক্তিতে উজ্জীবিত করার, উদীয়মান নেতাদের জন্য সুযোগ তৈরি করার এবং সিআইএকে নিজের লক্ষ্য পূরণের জন্য আরও ভালোভাবে অবস্থান তৈরি করার সামগ্রিক কৌশলের অংশ।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশের ফুটবল দল আজ মাঠে নামছে। এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্বে আজ নিজেদের শেষ ম্যাচে তারা সিঙ্গাপুরের মুখোমুখি হবে। আরও আছে Read more

তীব্র গরমে বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের কাজের ধীরগতি
তীব্র গরমে বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের কাজের ধীরগতি

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা তীব্র গরমে একটানা কাজ করতে পারছেন না। ফলে তাদের আয় দুই তৃতীয়াংশ কমে গেছে। Read more

মেঘলা থাকবে ঢাকার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি
মেঘলা থাকবে ঢাকার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। Read more

ফেসবুকে ফাঁস রাবির প্রবেশপত্র, সুপারিশকারী জামায়াত নেতা!
ফেসবুকে ফাঁস রাবির প্রবেশপত্র, সুপারিশকারী জামায়াত নেতা!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগে সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা লতিফুর রহমানের সুপারিশ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের Read more

‘২০০০ কোটি টাকার বিল দিচ্ছে না চীনা ব্যাংক’
‘২০০০ কোটি টাকার বিল দিচ্ছে না চীনা ব্যাংক’

বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা, একের পর এক রাজনৈতিক দলের আত্নপ্রকাশ ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নানা সংবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন