চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন।অভিযানে ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের এর কতিপয় ধারা লঙ্ঘন করার দায়ে উপজেলার আমিরাবাদ, সুখছড়ি এলাকার মেসার্স বি.কে.বি ব্রিকস ম্যানুফ্যাকচারারের মালিককে ১ লাখ টাকা, মেসার্স শাহ আবদুল মান্নান ব্রিকস ম্যানুফ্যাকচারারের মালিককে ১ লাখ টাকা এবং মেসার্স শাহপীর ব্রিকস ওয়ার্কসের মালিককে পঞ্চাশ হাজার টাকাসহ মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সলসহ স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী ও জনস্বার্থে লোহাগাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা
কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা

দীর্ঘদিন যাবত চন্দ্রা-নবীনগর মহাসড়কের জিরানি বাজার এলাকায় ড্রিমল্যান্ড গেস্ট হাউজে রুম ভাড়ার পাশাপাশি নারী যৌনকর্মী দিয়ে দেহব্যবসা করছেন কর্তৃপক্ষ। বিভিন্ন Read more

জীবননগরে সার ডিলারের বিরুদ্ধে মানববন্ধন, কৃষককে মারধরের অভিযোগ
জীবননগরে সার ডিলারের বিরুদ্ধে মানববন্ধন, কৃষককে মারধরের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে এক প্রান্তিক কৃষককে মারধরের অভিযোগে সার ডিলার আরফান কবিরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ Read more

সীমান্তে মাইন বিস্ফোরণে গত ১ বছরে ১৬ জনের বেশি বাংলাদেশীর পঙ্গুত্ব
সীমান্তে মাইন বিস্ফোরণে গত ১ বছরে ১৬ জনের বেশি বাংলাদেশীর পঙ্গুত্ব

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকায় স্থল মাইন বিস্ফোরণে মোহাম্মদ হোসেন (৪০) নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। Read more

সোনারগাঁয়ে বালুর মাঠ থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে বালুর মাঠ থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের বালুর মাঠ থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার Read more

মুন্সীগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের চিকনাসাইর গ্রামের Read more

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ ড. ইউনূসের
নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ ড. ইউনূসের

আগামী জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন