জেলায় শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ।রোববার (৪ জানুয়ারি) জেলার সদর উপজেলার মালশাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনান করা হয়।পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর আলোকে পরিচালিত এ মোবাইল কোর্টে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করার দায়ে একটি ট্রাকের চালককে ১ হাজার টাকা জরিমানা এবং ৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।এছাড়া সড়কে অবৈধভাবে বালু রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ‘আব্দুল্লাহ ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।মোবাইল কোর্ট চলাকালে কয়েকজন পরিবহন চালককে ভবিষ্যতে শব্দদূষণ বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়।মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফিফান নজমু। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম।এ সময় সিরাজগঞ্জ সদর থানার একদল চৌকস পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জানিয়েছে, জনস্বার্থে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব’
পত্রিকা: ‘১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব’

রাজনীতি, অর্থনীতি , গ্যাসের সরবরাহ সংকট পরিকল্পনা, নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়ার সম্ভাবনা, জাতিসংঘ অধিবেশনে নেতাদের বক্তব্য — Read more

কোরবানির আগেই আতঙ্ক, হিলিতে লাম্পি স্কিন রোগে গরুর মৃত্যু
কোরবানির আগেই আতঙ্ক, হিলিতে লাম্পি স্কিন রোগে গরুর মৃত্যু

হিলিতে লাম্পি ডিজিজ নামে গরুর চর্ম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কোরবানি ঈদের আগেই এই রোগে আক্রমনে বিপাকে গবাদিপশু পালনকারী সহ Read more

ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ
ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন Read more

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র

ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এটি শুধুমাত্র সাগরে থাকা তেলের ওপর কার্যকর Read more

ঢাকা উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ শেষ: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ শেষ: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, কোরবানির পশুর বর্জ্য ৮৫% অপসারণ শেষ। এখনও কোরবানি চলছে, এগুলো অপসারণের Read more

গ্রেপ্তার এড়াতে শ্রমিক সেজেও শেষ রক্ষা হয়নি ছাত্রলীগ নেতার
গ্রেপ্তার এড়াতে শ্রমিক সেজেও শেষ রক্ষা হয়নি ছাত্রলীগ নেতার

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজ শাখার আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাক (২৯) দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন