মাদারীপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মিলন কাজীর বিরুদ্ধে। মিলন কাজী সদর উপজেলার কালীর বাজার এলাকার মোকসেদ কাজীর ছেলে। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, স্ত্রীর অনুমতি ছাড়াই তিনি আরেকটি বিয়ে করেছেন। এ ঘটনায় তাঁর প্রথম স্ত্রী মাদারীপুর আদালতে যৌতুক মামলা  দিয়েছেন।লিখিত অভিযোগ ও ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৫ জুলাই মাদারীপুর সরদ উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা ওই নারীকে পারিবারিকভাবে বিয়ে করেন সদর উপজেলার কালীরবাজার এলাকার বাসিন্দা মিলন কাজী। বিয়ের সময় মিলন কাজীকে যৌতুক হিসেবে নগদ টাকা ও লক্ষাধিক টাকার আসবাবপত্র এবং সোনা গয়না কিনে দেন মেয়ের পরিবার। ওই সময় সুখেই সংসার চলছিল তাদের। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে এবং একটি মেয়ে জন্মগ্রহণ করে। বিবাহের কয়েক বছর পর থেকেই আজে বাযে মেয়েদের সহিত মেলামেশা করতে থাকে এবং মদ জুয়ায় আসক্ত হইয়া যায় মিলন কাজী। কয়েক মাস  আগে থেকে মিলন কাজী তাঁর স্ত্রীর কাছে যৌতুক হিসেবে টাকা দাবি করে আসছে। টাকা দিতে না পারায় তিনি স্ত্রীকে মারধর করতেন এবং মানসিকভাবে হেনস্তা করতেন। সম্প্রতি তিনি স্ত্রীকে তাঁর বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। কিন্তু স্ত্রী এতে রাজি না হওয়ায় নির্যাতনের মাত্রা বেড়ে যায়। মিলন কাজী প্রথম স্ত্রীর কথা গোপন রেখে সিফা বেগম নামে এক নারীকে বিয়ে করেন। প্রথম স্ত্রী বিষয়টি জানতে পেরে মিলনকে জিজ্ঞেস করেন। একপর্যায়ে মিলন স্ত্রীকে বেধড়ক মারধর করে সন্তানসহ তাড়িয়ে দেন। পরে খবর পেয়ে বাবার বাড়ির লোকজন তাঁকে নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।ভুক্তভোগী নারী বলেন, ‘আমার স্বামীর চাহিদা মতো যৌতুকের ৫ লাখ টাকা দিতে না পারায় আমার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। প্রতিবাদ করতে গেলে তালাক ও মেরে ফেলার হুমকি দেন। পরে জানতে পারি গোপনে তিনি এক নারীকে বিয়ে করেছেন। বিষয়টি জানতে চাইলে আমাকে অমানুষিক নির্যাতন করে সন্তানসহ ঘর থেকে বের করে দেন। আমার ছোট দুটি সন্তানের দিকে তাকিয়ে স্বামীর অত্যাচার-নির্যাতন সহ্য করেছিলাম। নিরুপায় হয়ে মামলা আদালতে করেছি।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, আদালতে মামলা হয়েছে। আমাদের কাছে আদালত থেকে চিঠি আসলে আইনগত পদক্ষেপ নেওয়া যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি, আবহাওয়া থাকবে শুষ্ক
ঢাকায় ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি, আবহাওয়া থাকবে শুষ্ক

রাজধানী ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। যা ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে গণ্য Read more

সরকারি টাকা আত্মসাৎ করে লাপাত্তা ইউপি সচিব
সরকারি টাকা আত্মসাৎ করে লাপাত্তা ইউপি সচিব

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মনছুর আলমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও বিধিবহির্ভূতভাবে ব্যাংক লেনদেনের গুরুতর Read more

পটুয়াখালীতে ধর্ষনে ব্যর্থ হয়ে অন্ত:স্বত্তা চার সন্তানের জননীকে মারধর
পটুয়াখালীতে ধর্ষনে ব্যর্থ হয়ে অন্ত:স্বত্তা চার সন্তানের জননীকে মারধর

পটুয়াখালীর মহিপুরে ধর্ষনে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্ত:স্বত্তা এক নারীকে (৩০) মারধর করেছেন প্রতিবেশি সেলিম খাঁ (৩৫) নামের এক Read more

ভোলার মানচিত্র গিলে খাচ্ছে মেঘনা, প্রয়োজন টেকসই বাঁধ
ভোলার মানচিত্র গিলে খাচ্ছে মেঘনা, প্রয়োজন টেকসই বাঁধ

'গাঙে (নদী) আমাগো সব লইয়া গ্যাছে, আমাগো বাপদাদার ভিটেমাটির উপর দিয়া এহন জাহাজ চলে। চোখের পলকে সব ভাইঙা লইয়া গ্যাছে Read more

মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

মাদারীপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার Read more

খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী
খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী

দিনাজপুরের খানসামা উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম আজাদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন