ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন। আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। এছাড়া তাদের হাতে দেখা যায় ‘ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’, ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’ এবং ‘ওয়ান্টেড নেতানিয়াহু’ লেখা প্ল্যাকার্ড।বিক্ষোভে অংশ নেওয়া ‘আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন’ (এএমপি) ও অন্যান্য সংগঠনগুলো সোমবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সেখানে তারা নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের নিন্দা জানানোর পাশাপাশি গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনে ওয়াশিংটনের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানাবে।এদিকে রোববার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি সম্পন্ন হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা ইসরাইলের সঙ্গে অনেক বিষয় নিয়ে কাজ করছি। এর একটি হচ্ছে ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তি।’ওয়াশিংটনে অবস্থানকালে নেতানিয়াহু মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সিনিয়র কংগ্রেস সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় ৫৭ হাজার ৪শরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইসরাইলি সেনাবাহিনী এখনো গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান
বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

সান সিরোয় ৪-৩ গোলে জিতেছে  ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে ইতালির জায়ান্টরা।গল্পটা ইন্টারের নামে Read more

ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক গড়বে : ট্রাম্প
ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক গড়বে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আশা করছি, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে। আন্তর্জাতিক সংবাদ Read more

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল
চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মাস্টার দা সূর্য সেন হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ভিপি ও Read more

নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন: আমির হামজা
নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন: আমির হামজা

আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়ায় যেসমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে। সেগুলো Read more

সুব্রত বাইনের মেয়েকে আটক করেছে র‌্যাব
সুব্রত বাইনের মেয়েকে আটক করেছে র‌্যাব

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করেছে র‌্যাব। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা Read more

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ
দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী নিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলাকে চাপে রাখার জন্য প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন