গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যা ছাড়া কিছু নয় বলে জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলের কঠোরভাবে সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং যারা গণহত্যা চালাচ্ছে তাদের যেন জবাবদিহি থেকে রেহাই না দেওয়া হয়।কাতারের আমির বলেন, দুঃখজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো ফিলিস্তিনি জনগণের বিপর্যয়ের ক্ষেত্রে সম্মান ও মানবাধিকার প্রয়োগে ব্যর্থ।শেখ তামিম বিন হামাদ আল থানি আরও বলেন, আমরা আবারও ফিলিস্তিনে ইসরায়েলের সব ধরনের লঙ্ঘন ও নিপীড়নের নিন্দা জানাই-বিশেষ করে গাজা উপত্যকাকে বসবাসের অযোগ্য করে তোলা, যুদ্ধবিরতি ভঙ্গ করা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে ইহুদিকরণের প্রচেষ্টা। শেখ তামিম জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা ফিলিস্তিনের ঐক্যবদ্ধ রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।এদিকে গাজার যুদ্ধবিরতি পরিকল্পনা পুনরায় কার্যকর করতে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষ দূত। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় এই যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।রোববার এক ফিলিস্তিনির হামলায় দুই ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর ইসরায়েলের পাল্টা বিমান হামলায় অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনার পরও ইসরায়েল ও হামাস উভয়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পরিকল্পনায় পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপত্তাজনিত শঙ্কায় সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে
নিরাপত্তাজনিত শঙ্কায় সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার (৫ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরবেন। ওই Read more

নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বৈদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে মোকাদ্দাস আলী (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু Read more

‘সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই’
‘সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বর্তমানে সশস্ত্র বাহিনীর আর Read more

ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত, নিহত ১৩: সেন্টকম
ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত, নিহত ১৩: সেন্টকম

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ২৯০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ Read more

এবার পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান
এবার পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান

সাম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলার আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান। যদি সত্যিই আন্তর্জাতিক তদন্ত শুরু হয়, সেক্ষেত্রে Read more

১১৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন
১১৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে এখন পর্যন্ত ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের মধ্যে ১১১ পুরুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন