মাদারীপুরের শিবচর উপজেলায় রোকেয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে নিহতের স্বামী আবুল হোসেন মৃধাকে আটক করেছে পুলিশ।বুধবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম ওই এলাকার আবুল হোসেন মৃধার স্ত্রী।পুলিশ ও স্থানীয়দের জানান, বুধবার রাতে একই ঘরে স্বামী-স্ত্রী ও তাদের দুই ছেলে ঘুমিয়ে ছিলেন। ভোরে আবুল হোসেন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে রাজি হননি তিনি। স্থানীয়দের দাবি, ঘটনাটি রহস্যজনক এবং পরিবারের সদস্যরা চুরি, নেশাসহ নানা অপরাধে জড়িত।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। হত্যার রহস্য উদঘাটনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং তিনি হত্যার ঘটনা স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ দেশের অর্থনীতি ‘ফোকলা’ করে দিয়ে গেছে: মঈন খান
আ.লীগ দেশের অর্থনীতি ‘ফোকলা’ করে দিয়ে গেছে: মঈন খান

বিগত ১৫ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক Read more

আ.লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সারজিস
আ.লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সারজিস

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও এখনো এ নিয়ে কোনো প্রজ্ঞাপন Read more

এনা-স্টারলাইন পরিবহনের ১৯০ গাড়ি জব্দের আদেশ
এনা-স্টারলাইন পরিবহনের ১৯০ গাড়ি জব্দের আদেশ

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত Read more

যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক
যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

যশোরের শার্শায় রাতের আঁধারে পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত Read more

সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসের আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসের আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে, তা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন