যশোরের বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড়আঁচড়া ঈদগাহ হতে চারাবটতলা পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ড্রেনেজ নির্মাণের নামে রাস্তা খুঁড়ে দীর্ঘ ৬ মাস ফেলে রাখায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা।জানা যায়, গত বছরের ১২ সেপ্টেম্বর বেনাপোল পৌরসভার পক্ষ থেকে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কথা বলে রাস্তার একপাশ খুঁড়ে রাখা হয়। কিন্তু খোঁড়াখুঁড়ির পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও রাস্তাটি সংস্কার বা ড্রেন নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। খুঁড়ে রাখা গর্তের কারণে নতুন এই পাকা রাস্তাটির বিভিন্ন অংশ ধসে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। দুই কিলোমিটার এ পথে এখন রিকশা, ইজিবাইক বা জরুরি যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।রাস্তার পাশেই রয়েছে বিশাল কৃষি মাঠ। বর্তমানে বোরো মৌসুম চললেও রাস্তা খননের কারণে কৃষকরা জমিতে সার, কীটনাশক বা প্রয়োজনীয় কৃষি উপকরণ নিয়ে যেতে পারছেন না। এমনকি উৎপাদিত ফসল বাজারে নেওয়া বা ক্ষেতের পরিচর্যা করতে গিয়ে তাদের চরম বিপাকে পড়তে হচ্ছে।চারাবটতলা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, রাস্তা বেহাল হওয়ায় ক্রেতারা এই পথে আসতে চান না, ফলে তাদের জীবনযাত্রায় টানাপোড়েন শুরু হয়েছে।ঐ এলাকার কৃষক আব্দুল মালেক বলেন, পৌরসভা রাস্তা খুঁড়ে রাখার পর আর কেউ খোঁজ নিতে আসেনি। আমরা বোরো ধানের আবাদ নিয়ে খুব চিন্তায় আছি। সার-বীজ নিয়ে জমিতে যাওয়ার মতো পরিস্থিতি নেই।দীর্ঘ ৬ মাস পার হয়ে গেলেও কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। জনবহুল এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা।এ বিষয়ে বেনাপোল পৌরসভার প্রকৌশলী মো. মোশারফ হোসেন বলেন, ড্রেনেজ প্রকল্পটির ডিজাইন উন্নত করার লক্ষে কিছুটা সময় বিলম্বিত হচ্ছে। আগামী এপ্রিল মাসের মধ্যে রাস্তা ও ড্রেনেজের কাজ দ্রুত শুরু করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা
এবার যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৪৮) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) Read more

মাগুরায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, ভূয়া চিকিৎসক চিহ্নিত
মাগুরায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, ভূয়া চিকিৎসক চিহ্নিত

মাগুরায় চিকিৎসা সেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ । মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুরে ইউনিয়ন পরিষদের বারান্দায় এক Read more

সন্তানসহ প্রেমিকাকে খুন করে লাশ গুমের অভিযোগ
সন্তানসহ প্রেমিকাকে খুন করে লাশ গুমের অভিযোগ

যশোরের মণিরামপুরের ইত্যা গ্রামের মেয়ে তৃপ্তি রানী দাস ও তার ছেলে অন্যান্য কেশব দাসকে অপহরণ ও হত্যা করে লাশ গুমের Read more

ধর্ষণ মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় বাদীকে কারাগারে পাঠিয়েছে আদালত
ধর্ষণ মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় বাদীকে কারাগারে পাঠিয়েছে আদালত

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি গ্রামের ৭০ বছরের বৃদ্ধ কাওসার হোসেন ওরফে মিন্টু মৃধার বিরুদ্ধে। ২০২২ সালের ২৮ নভেম্বর নলছিটি থানায় Read more

ঈদের আগেই ৯৬৩ বন্দি পেলেন আমিরাতের প্রেসিডেন্টের চূড়ান্ত বার্তা
ঈদের আগেই ৯৬৩ বন্দি পেলেন আমিরাতের প্রেসিডেন্টের চূড়ান্ত বার্তা

ঈদুল আযহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মানবিক উদ্যোগের অংশ হিসেবে ৯৬৩ বন্দিকে মুক্তি Read more

মোংলা সরকারি হাসপাতাল ১০০ শয্যার দাবিতে মানববন্ধন
মোংলা সরকারি হাসপাতাল ১০০ শয্যার দাবিতে মানববন্ধন

চিকিৎসার মান উন্নত করণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন