মাদরাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে মহিলা মাদরাসার পরিচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই মাদরাসার পরিচালক এলাকা থেকে আত্মগোপন করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের।বুধবার(১৬ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর ভাই অভিযোগ করে বলেন, তার বোন (১৩) বোরাদী গরঙ্গল গ্রামের ফজিলাতুন নেছা মহিলা তালীম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী।গত শুক্রবার (১১ এপ্রিল) মাদরাসার পরিচালক সাইফুল ইসলাম তার বোনকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এরপর ভয়ে তার বোন মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।তিনি আরও বলেন, বোনের কাছে মাদরাসায় না যাওয়ার কারন জানতে চাইলে ১৫ এপ্রিল বিষয়টি তাকে জানায়।এ ঘটনায় ওইদিনই তার চাচা খলিলুর রহমান বাদী হয়ে মাদরাসার পরিচালক সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। একই মামলায় ধর্ষন চেষ্টার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করায় সাইফুলের স্ত্রীকে আসামি করা হয়েছে।এ বিষয়ে জানতে অভিযুক্ত মাদরাসার পরিচালক সাইফুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও নাম্বার বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু
গলাচিপায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তিশা মনি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর Read more

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আগ্রহ Read more

কারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল
কারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ বুধবার (২৫ মার্চ) আইন, Read more

কালকিনিতে শেষ রাতে হামলা, ঘরে ঢুকে হাত কর্তন দুর্বৃত্তদের
কালকিনিতে শেষ রাতে হামলা, ঘরে ঢুকে হাত কর্তন দুর্বৃত্তদের

মাদারীপুরের কালকিনিতে শেষ রাতে হামলা চালিয়ে  ঘরের জানালা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ইউনুস সরদার নামের এক ব্যক্তির হাত কর্তন করেছে  Read more

সাতকানিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিললো খালে
সাতকানিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিললো খালে

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজ হেফজখানার ছাত্র ইয়াছিন আরাফাতের (১৩) লাশ ভেসে উঠল খালে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ Read more

মোংলা বন্দরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
মোংলা বন্দরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন