হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড কোম্পানির ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্লান্টের ভেতরে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করা হয়। রোববার (১৮ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্লান্ট ম্যানেজার নাসিম আহমদ।শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৭টার থেকে শনিবার (১৭ মে) ভোর সকাল পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর এলাকায় ওই বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে। রোববার (১৮ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্লান্ট ম্যানেজার নাসিম আহমদ জানান- পাওয়ার প্লান্টে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে একদল ডাকাত প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে আবুল কাশেম, আব্দুল মালেক, রাসেল মিয়া ও সজল মিয়া নামের ৪জন নিরাপত্তাকর্মীকে জিম্মি করে প্লান্টের ভেতরে ডাইনিং রুমে আটকে রাখে। পরে তারা ১২ থেকে ১৩টি সিসি ক্যামেরা নষ্ট করে। রাতভর ডাকাতরা ২৪টি ব্যাটারি, ৬টি পুরাতন মটর ও তামার তারসহ মূল্যবান মালামাল কেটে নিয়ে গেছে। শনিবার সকালে চিৎকার শুনে স্থানীয় লোকেরা এসে নিরাপত্তাকর্মীদেরকে উদ্ধার করেন। এ বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।তিনি আরও বলেন- পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ১ এপ্রিল থেকে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ থাকায় সেখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী ছিলেন না। নিরাপত্তাকর্মীরা নিয়মিত দেখভাল করে আসছিলেন। এ ঘটনার সুবিচারের স্বার্থে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুন্সিসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন- ঠিক কত টাকার মালামাল দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে তা জানা যায়নি। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বর্ণের সঙ্গে বাড়লো রুপার দামও
স্বর্ণের সঙ্গে বাড়লো রুপার দামও

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ Read more

উল্লাপাড়ায় সরকারি গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ 
উল্লাপাড়ায় সরকারি গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ 

বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর গ্যাস সিলিন্ডার ভোক্তা পর্যায়ে ৬৯০ টাকা দাম নির্ধারণ করা থাকলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই গ্যাসের সিলিন্ডার Read more

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি
গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে Read more

গুলিবিদ্ধ হাদির জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী
গুলিবিদ্ধ হাদির জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ Read more

অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে
অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল ইসলামকে দায়িত্ব থেকে Read more

খানসামায় ৩ হাসপাতালে সেবা শূন্যতায় স্বাস্থ্য ব্যবস্থার চরম দুরবস্থা
খানসামায় ৩ হাসপাতালে সেবা শূন্যতায় স্বাস্থ্য ব্যবস্থার চরম দুরবস্থা

দিনাজপুরের খানসামা উপজেলায় রোগীদের স্বাস্থ্যসেবায় বিভিন্ন সময়ে ৩টি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে ৫০ শয্যার একটি, ২০ শয্যার একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন