হঠাৎ এক ঝটিকা সফরে কক্সবাজারের টেকনাফ মডেল থানা পরিদর্শন করতে এসেছেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের প্রধান ডিআইজি মো: আহসান হাবীব পলাশ।মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে টেকনাফ মডেল থানা পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের ভয়াল আগ্রাসন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মাদক পাচার প্রতিরোধে কঠোর অভিযানে যাবে সরকার।’সেই লক্ষ্যে একটি বড় পরিকল্পনা হাতে নিচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। এ নিয়ে সততার সহিত কাজ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত স্ব-স্ব দপ্তরের সদস্যদের তাগিদ দিচ্ছে সরকার।অত্র উপজেলার একটি বড় জনগোষ্ঠী মাদকের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। তারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে। মাদক কোন ব্যক্তির জীবিকা হতে পারে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের নির্দেশনা মোতাবেক, সে যেই হোক, মাদকের সাথে সংশ্লিষ্টতা পেলে তাকে শাস্তির আওতায় আসতে হবে। পাশাপাশি মাদকের সাথে পুলিশের সদস্যরা যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরো বলেন, ‘৫ আগস্টের পর থেকে যে সমস্ত অসাধু ব্যক্তিরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে, তাদের বিরুদ্ধেও খুব শীঘ্রই অ্যাকশনে যাবে পুলিশ।’টেকনাফে পাহাড় কেন্দ্রীক লুকিয়ে থাকা অপহরণে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের দমন করতে হলে যৌথ অভিযান পরিচালনা করতে হবে বলেও জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলায় দায়িত্বরত ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার, কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন, তদন্ত হিমেল রায়, অপারেশন কামাল হোসেন প্রমুখ।পরিদর্শনকালীন সময়ের মধ্যে থানা প্রাঙ্গণে বেশ কয়েকটি বৃক্ষ রোপণ করেন ডিআইজি। পাশাপাশি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে, জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে টেকনাফের ২৭ জন পথ শিশুর মাঝে শিক্ষা সামগ্রী, বস্ত্র ও নগদ টাকা তুলে দেন উক্ত সংগঠনের বিভাগীয় প্রধান অতিথি ডিআইজির সহধর্মিণী শারমীন সিদ্দিকা। সভাপতি জেলা পুলিশ সুপারের সহধর্মিণী আয়েশা সিদ্দিকা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ২৮০
দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ২৮০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে আরও ২৮০ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে Read more

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোট। এর প্রচারণায় ইতিমধ্যে কাজ শুরু করছে অন্তর্বর্তী সরকার। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড Read more

সী-পার্লে এনসিপি নেতারা, বাইরে বিএনপির বিক্ষোভ
সী-পার্লে এনসিপি নেতারা, বাইরে বিএনপির বিক্ষোভ

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পূর্তির দিনে হঠাৎ করেই কক্সবাজারে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতা। মঙ্গলবার (৫ আগস্ট) Read more

মাত্র ৫০ টাকার জন্য বন্ধুর হাতে খুন হন হামজা
মাত্র ৫০ টাকার জন্য বন্ধুর হাতে খুন হন হামজা

মাত্র ৫০ টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে প্রাণ গেলো ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্র হামজার। নিখোঁজের দুই দিন পর Read more

জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে এনসিপি: নাহিদ
জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে এনসিপি: নাহিদ

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের জন্য জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটা জানিয়েছেন দলটির আহ্বায়ক Read more

পুতিন-জেলেনস্কি বৈঠকের ব্যবস্থা করছি: ট্রাম্প
পুতিন-জেলেনস্কি বৈঠকের ব্যবস্থা করছি: ট্রাম্প

ভলোদিমির জেলেনস্কি ছাড়াও ইউরোপের অন্য নেতাদের সঙ্গে বৈঠকের মাঝপথেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৪০ মিনিট ধরে ফোনে কথা বলেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন