৯ মাস আগে ফারুক আহমেদের কাউন্সিলর পদ দিয়ে বিসিবিতে আসার সুযোগ করে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। বছর না ঘুরতে তা বাতিল করে দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন কাউন্সিলর হিসেবে সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে মনোনীত করেছে সংস্থাটি। বিসিবিও এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।সবশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক দেখা দেয়। এনএসসি এই নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, আটজন পরিচালক তার প্রতি অনাস্থা জানিয়ে বিষয়টি আরও সামনে নিয়ে এসেছেন। ফারুকের কাউন্সিলর পদ বাতিল হওয়ার পর রাতে অনলাইনে বৈঠকে বসে বিসিবি পরিচালনা পর্ষদ। সেখানেই নতুন কাউন্সিলর হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে অনুমোদন দেওয়া হয়। সব পরিচালকের উপস্থিতিতেই এই অনুমোদন দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩০ মে) বিকেলের মধ্যেই নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হতে পারে বুলবুলের।বুলবুলকে যে বৈঠক থেকে অনুমোদন দিয়েছে বিসিবি, সেখানে আকরাম খানও উপস্থিত ছিলেন। তিনি অবশ্য অনাস্থা চিঠিতে সই করেননি। তা স্বত্বেও তিনি হাজির ছিলেন গত রাতের বৈঠকে। তবে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্বের মেয়াদ থাকবে স্রেফ ৪ মাস। আগামী অক্টোবরেই বিসিবি নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু করার দায়িত্বই বর্তাবে বুলবুলের কাঁধে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুধু নেতিবাচক নয়, সরকারের ভালো বিষয়গুলোও দেখুন: অর্থ উপদেষ্টা
শুধু নেতিবাচক নয়, সরকারের ভালো বিষয়গুলোও দেখুন: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।আজ সোমবার (৪ আগস্ট) আগারগাঁওয়ে এনবিআর Read more

মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা: হাসনাত
মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'সবাই ভেবেছিলো ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু দেখা গেলো মাইলস্টোনের অনাকাঙ্ক্ষিত Read more

চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ শিকার, প্রশাসন নির্বিকার
চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ শিকার, প্রশাসন নির্বিকার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের মধ্যে প্রকাশ্য দিবালোকেই চলছে ইলিশ শিকার। প্রশাসনের নিষেধাজ্ঞা Read more

রাজধানীতে বৃহস্পতিবার যেসব এলাকায় মার্কেট বন্ধ
রাজধানীতে বৃহস্পতিবার যেসব এলাকায় মার্কেট বন্ধ

প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে যদি দেখেন ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। সেই সঙ্গে নষ্ট হয় Read more

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিলো বিআইডব্লিউটিএ
সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিলো বিআইডব্লিউটিএ

সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) নসরুল হামিদের Read more

বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক
বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক

বরগুনার তালতলীতে মো. আঃ ওয়াহাব সিকদার (৫০) নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন