মসজিদ নাকি ঈদগাহ— ঈদের নামাজ কোথায় হবে এই বিতর্ককে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে গ্রামের অধিকাংশ মানুষই এবারের ঈদের জামাতে অংশ নিতে পারেননি।শনিবার (২১ মার্চ) সকালে কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের চর এলঙ্গী আচার্য গ্রামে এ ঘটনায় নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে  বেশীরভাগ কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ঈদগাহ কমিটি নির্ধারিত সময় পরিবর্তন করে সাড়ে ৯টায় জামাত আয়োজনের সিদ্ধান্ত নেয়। তবে মন্টু প্রামাণিকের নেতৃত্বে একাংশ মসজিদে নামাজ শুরু করে দেয়।এ নিয়ে গ্রামবাসী দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। পরে ঈদগাহ কমিটির পক্ষ থেকে অন্যদের মাঠে আসার আহ্বান জানালে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। অভিযোগ উঠেছে, এ সময় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।স্থানীয়রা জানান, সংঘর্ষের কারণে গ্রামের প্রায় চার ভাগের তিন ভাগ মানুষই এবার ঈদের নামাজ আদায় করতে পারেননি।আহত রুবেল হোসেন অভিযোগ করেন, বিরোধের জেরে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং তাকে মারধর করে গুরুতর আহত করে। অন্যদিকে, জুয়েল নামে অপর পক্ষের একজন দাবি করেন, তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে এবং তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, আবহাওয়াজনিত কারণে নামাজের স্থান নিয়ে বিভ্রান্তি থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত নামাজ আর অনুষ্ঠিত হয়নি।ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, প্রায় ৫০০ জনের গ্রামটিতে সংঘর্ষের কারণে অন্তত ৪৫০ জন মানুষ নামাজ পড়তে পারেননি।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর এমন অপকর্ম করার সাহস পেত না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির Read more

গজারিয়ায় ১ম বারের মতো ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষ
গজারিয়ায় ১ম বারের মতো ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষ

গজারিয়ায়  কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ চাষ হচ্ছে গজারিয়ায়। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই Read more

বড়াইগ্রামে ছড়িয়ে পড়ছে ‘পার্থেনিয়াম’: হুমকিতে মানুষ, প্রাণী ও পরিবেশ 
বড়াইগ্রামে ছড়িয়ে পড়ছে ‘পার্থেনিয়াম’: হুমকিতে মানুষ, প্রাণী ও পরিবেশ 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক বিষাক্ত আগাছা ‘পার্থেনিয়াম হিসটেরোফরাস’। স্থানীয়ভাবে অনেকেই এটি চেনেন না, তবে বিজ্ঞানীরা একে Read more

‘পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না’
‘পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না’

পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ এ Read more

নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়া, ট্রলার ডুবি
নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়া, ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে নাফনদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে Read more

টানেল থাকলেও ঝুঁকি নিয়ে কর্ণফুলী নদীপথে পাড়ি দেন হাজারো মানুষ
টানেল থাকলেও ঝুঁকি নিয়ে কর্ণফুলী নদীপথে পাড়ি দেন হাজারো মানুষ

ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই কর্ণফুলী নদীর ১৫ নম্বর জেটি ঘাটে জমে ওঠে মানুষের ভিড়। কারও গন্তব্য অফিস, কেউ শিক্ষার্থী, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন