স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনে মাদক। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাদকের বিরুদ্ধে আন্তরিকভাবে কাজ করতে হবে।”সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জনগণ সচেতন থাকলে মব ভায়োলেন্স ও চাঁদাবাজি হবে না। এসব অপরাধ দমন করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।” কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কক্সবাজার শহরের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত এ সভায় আরো উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি সেনা নিহত, গুরুতর আহত আরও ৩
গাজায় ইসরায়েলি সেনা নিহত, গুরুতর আহত আরও ৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২ জুলাই) Read more

লাহোরে পৌঁছেছে ১০ সদস্যের বাংলাদেশ দল
লাহোরে পৌঁছেছে ১০ সদস্যের বাংলাদেশ দল

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম গ্রুপ স্থানীয় সময় শনিবার (২৪ মে) লাহোরে পৌঁছেছে। Read more

ক্রীড়ামন্ত্রী হিসেবে জাতীয় পর্যায়ের উঁচু মানের খেলোয়াড়কে পেয়েছি: মির্জা ফখরুল
ক্রীড়ামন্ত্রী হিসেবে জাতীয় পর্যায়ের উঁচু মানের খেলোয়াড়কে পেয়েছি: মির্জা ফখরুল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রসংসা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা Read more

ফুলবাড়ীতে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার
ফুলবাড়ীতে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মমতাজ বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানার পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙামোড় Read more

পুতিনের যেকোনও সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিম জং উনের
পুতিনের যেকোনও সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিঃশর্ত সমর্থনের অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক যখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন