ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বরগুনার আমতলী এমইউ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত রায়হানকে বরিশাল শেবাচিম হাসপাতাল এবং জিহাদকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রায়হান, জিহাদ, হিরা ও সজল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইন্টার স্কুল ফাইনাল খেলা শেষে একে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শাখার ছাত্রদল সভাপতি ও আমতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মুশফিকুর রশিদ হিরা এবং একই কলেজের ছাত্রদল সমর্থক রায়হান মোল্লার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষ হাতাহাতি এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ৪ জন আহত হন।আহত রায়হানের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে হিরা ও একে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদসহ ২০-২৫ জন তাকে মারধর করে। এক পর্যায়ে তিনি একটি বাসায় আশ্রয় নিলে সেখান থেকে নামিয়ে কুপিয়ে জখম করা হয়।অপরদিকে মুশফিকুর রশিদ হিরার অভিযোগ, রায়হান ছাত্রদলের কেউ নন; তিনি আগে ছাত্রলীগ করতেন। গত বছর ৫ আগস্টের পর থেকে তিনি ছাত্রদলের একটি পক্ষের সঙ্গে মিশে বিভেদ তৈরি করছেন। মঙ্গলবারের খেলাকে কেন্দ্র করে রায়হান ও তার সমর্থকরা তাকে ও তার পক্ষের আরও তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।ঘটনার পর আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা রায়হানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে এবং জিহাদকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এর প্রতিবাদে ও শাস্তির দাবিতে রায়হানের সমর্থক ছাত্ররা রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের আমতলী চৌরাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।আমতলী উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে রায়হান ছাত্রদলের কেউ নন, তিনি আগে ছাত্রলীগ করতেন। তিনি সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ‘রায়হানের পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।’আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

ভারতশাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পাকিস্তানে সঙ্গে সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিত এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে Read more

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান
আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান

সেনাবাহিনী, ছাত্রজনতা ও নিরীহ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং অবশেষে তার ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন Read more

আজ বিশ্বের সব শহরই বাতাসের মান ‘ভালো’ পর্যায়ে
আজ বিশ্বের সব শহরই বাতাসের মান ‘ভালো’ পর্যায়ে

প্রতিদিন বিশ্বের দূষিত শহরের তালিকার লাইভ র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তবে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এই Read more

জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার
জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার Read more

টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর)

আজ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি পাকিস্তান। এছাড়াও চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে বায়ার্ন, চেলসি, ইন্টার ও আতলেতিকো, পিএসজি, লিভারপুল, Read more

‘ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’
‘ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’

ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার সার্বভৌমত্ব ও জনগণের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে ‘দৃঢ় ও নির্দ্বিধায় ব্যবস্থা’ নেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন