গাড়িতে চড়ে মধ্যরাতে মাওয়া ঘাটে যাচ্ছিলেন পদধারী কয়েকজন যুবদল নেতা। সেই আনন্দ ভ্রমণে মদ্যপান করে হৈ-হুল্লোড়ও করতে থাকেন তারা। তাদের মধ্যে থাকা ইউনিয়ন যুবদলের সভাপতি নিজেদের সেই যাত্রাটি ফেসবুকে লাইভ করছিলেন।এমন সময়ে গাড়িটি কুচিয়ামোড়া টোল বক্সের সামনে এলে টোল না দিয়েই বক্সটি পার হন নেতারা। এর পরে তাদের দম্ভোক্তি ‘আমাদের টোল লাগে না।’ আর এই পুরো ঘটনাটিই ধরা পড়েছে খোদ ওই যুবদল সভাপতির লাইভেই। মাতাল হয়ে তাদের এই কাণ্ডের সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।গত ১০ জুলাই রাতের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ নিজের লাইভ ভিডিওটি ফেসবুক থেকে মুছে ফেলেছেন। যদিও তার লাইভই ডাউনলোড হয়ে ছড়িয়েছে সর্বত্র। মূলত, মাসুম আহমেদ রাজের নেতৃত্বেই কুতুবপুর ইউনিয়ন যুবদলের ৬ নং ওয়ার্ডের সভাপতি মো. রহিমসহ আরো কয়েকজন নেতাকর্মী মাওয়া যাচ্ছিলেন। মাতাল অবস্থায় হৈ-হুল্লোড় করতে করতে টোল ফাঁকি দিয়ে তারা বলে ওঠেন, ‘আমাদের টোল লাগে না।’মাসুম আহমেদ রাজ ও আব্দুর রহিম মূলত ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর একনিষ্ঠ লোক হিসেবে পরিচিত। ৫ আগস্টের পরে মাসুম ও তার লোকজনের বিরুদ্ধে বিভিন্ন বাড়ি, দোকানে হামলা, লুটপাট, দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসের অভিযোগ উঠেছে। এসবের প্রতিবাদে তার বিরুদ্ধে কুতুবপুরে নারীরা ঝাড়ু মিছিল বের করেন সম্প্রতি।মাসুম-রহিমের ওই ভিডিও নিয়ে ইতোমধ্যে নারায়ণগঞ্জে বেশ আলোচনা শুরু হয়েছে। ঢাকার মিটফোর্ড হাসপাতাল চত্বরে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সমাবেশেও এসেছে ওই প্রসঙ্গ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা ওই ‘টোলকাণ্ডের’ সমালোচনা করে বলেন, ‘১৭ বছরে যারা একটি বালুর ট্রাক সরাতে পারেনি, তারাই এখন দম্ভভরে বলে, ‘আমাদের টোল লাগে না। এরা ক্ষমতায় এলে যে কী করবে তা সবাই বুঝে গেছে।’তবে এ বিষয়ে জানতে যুবদল নেতা রহিমকে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপ থেকে সরে গেল ভারত
এশিয়া কাপ থেকে সরে গেল ভারত

পাকিস্তান ও ভারতের মধ্যেকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই শঙ্কা ছিল এশিয়া কাপ নিয়ে। এবার ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, আসন্ন Read more

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) Read more

বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন

বান্দরবানে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ধর্মীয়  ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে  উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম Read more

বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের
বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের

বরিশালে মনোনয়ন বাছাইয়ের দ্বিতীয় দিনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন