দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে থাকা কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, কুমিল্লার মনোহরপুরে অবস্থিত আনুমানিক ৩৮ লাখ টাকা মূল্যমানের ১৫ শতক জমি এবং ১৬ কোটি টাকা মূল্যমানের একটি বাড়ি জব্দ করা হয়েছে।একই সঙ্গে বাহার ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা মোট ২৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।এর আগে, ২০২৩ সালের ১১ নভেম্বর বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, কন্যা তাহসীন বাহার সূচনা ও আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।পরবর্তীতে, চলতি বছরের ৩ মার্চ তাহসীন বাহার সূচনার নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন আদালত, যেগুলোর মোট জমা ছিল ৩ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা। একই সঙ্গে, ৩২ লাখ টাকা মূল্যমানের জমি এবং ১৪৭৪ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটও জব্দ করা হয়।এছাড়া ১১ মার্চ ঢাকার উত্তরায় বাহার ও তার স্ত্রীর নামে থাকা দুটি ফ্ল্যাটও জব্দের আওতায় আনা হয়। পাশাপাশি তাদের নামে থাকা ব্যাংকের চারটি হিসাব থেকে মোট ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। তদন্তে এসব সম্পদের উৎস ও আয়-ব্যয়ের হিসাব সঠিকভাবে মিলছে না বলেই এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান
ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান দুর্ঘটনার খবরে পাকিস্তান এবং বিশ্ব নেতারা তাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আহমেদাবাদের Read more

জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ
জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে কয়েকজন মন্ত্রী ও এমপির বাড়ির সামনে বিক্ষোভ Read more

চসিকের সৌন্দর্যবর্ধন: ৪০টি বরাদ্দের ৩২টিই বিএনপি নেতাদের হাতে
চসিকের সৌন্দর্যবর্ধন: ৪০টি বরাদ্দের ৩২টিই বিএনপি নেতাদের হাতে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সৌন্দর্যবর্ধন প্রকল্প নিয়ে আবারও দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইফতেখার Read more

জঙ্গলে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা সরকারি চাল
জঙ্গলে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা সরকারি চাল

সিরাজগঞ্জের কাজীপুরে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় Read more

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ফজলুল হক (৪৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুইজন গুরুতর হয়েছেন।শনিবার (২৪ মে) সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন