রাজশাহীর বাগমারায় প্রতিনিয়ত চুরি হচ্ছে পল্লী বিদ্যুতের মিটার। মিটার চুরির ঘটনায় অভিযোগ হলেও দীর্ঘদিন ধরে এই চক্রের কাউকে ধরতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মিটার চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চুরির পাশাপাশি চোরেরা মোবাইল নম্বর রেখে গেছে। সেই নম্বরে যোগাযোগ করা হলে তারা টাকা দাবি করে। টাকা দিলে তারা মিটার ফেরত দেবেন বলেও জানা গেছে।গত বৃহস্পতিবার রাতে বাগমারার পশ্চিম এলাকার শংকরপৈ মোড়ের রাইস মিল, বকপাড়া মোড়ের রাইস মিল, নারায়নপাড়া গ্রামের ইয়াদ আলীসহ গ্রামবাসীর একটি গভীর নলকূপ এবং মুগাইপাড়ায় বরেন্দ্র চালিত গভীর নলকূপের মিটার চুরির ঘটনা ঘটে। চারটি মিটার চুরির পর একই মোবাইল নম্বর রেখে যায় তারা। তবে নম্বরটির নিচে শুধু ভিন্ন সংখ্যা রয়েছে। অর্থাৎ যতটা মিটার চুরি করেছে তারা এক রাতে, সে অনুযায়ী নম্বরগুলো দেয়া হয়েছে।এছাড়াও ভবানীগঞ্জ থেকে দুটি মিটার চুরি করা হয়েছে। তবে মিটার দুটির মধ্যে একটি পাওয়া গেছে। মিটার চুরির ঘটনায় গভীর নলকূপ ও রাইস মিলের মালিকরা আলাদা করে অভিযোগ দিয়েছেন বাগমারা থানায়। তবে এখন পর্যন্ত কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ।এদিকে শংকরপৈ মোড়ের রাইস মিল মালিক আপন সরকার বলেন, ‘আমি সকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় রাইস মিলে গিয়ে দেখি যে, আমার মিটারটি কে-বা কাহারা চুরি করে নিয়ে গেছে। তবে সেখানে অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নম্বর ০১৯৪৬৮৯৩০৫৪ মিটারের কাছে পাওয়া গেছে। ওই নম্বরে যোগাযোগ করলে আমার কাছে ৬০০০ টাকা দিলে মিটার ফেরত দেয়া হবে। তা-না হলে তোমার মিলে যতবার মিটার লাগাবে, ততবার আমি মিটার চুরি করবো। এছাড়াও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে চোরেরা।’নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান বলেন, ‘বাগমারায় প্রায় এরকম ঘটনা ঘটছে। মিটার চুরির ঘটনায় বেশ কয়েকজন মোবাইলে জানিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয়টি মিটার চুরি হয়েছে বলে জানতে পেরেছি।’এর মধ্যে ভবানীগঞ্জে একটি পাওয়া গেছে। অন্যগুলোর এখনো খোঁজ পাওয়া যায়নি। কারা এই মিটার চোরের সাথে জড়িত, সেটি খোঁজ নেয়া হচ্ছে। মিটার চুরির একটি চক্র রয়েছে দেশব্যাপী। তারা মিটার চুরি করে সেখানে মোবাইল নম্বর রেখে যায়।এর আগে আমি অন্য অফিসে থাকা অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বেশ কয়েকজন চোরকে ধরতে সক্ষম হয়েছিলাম।এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিভিন্ন স্থান থেকে মিটার চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীর ৪ কলেজে এইচএসসিতে পাশ করেনি কেউ
রাজবাড়ীর ৪ কলেজে এইচএসসিতে পাশ করেনি কেউ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাজবাড়ী জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে Read more

কুবি’র সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
কুবি’র সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বাণিজ্য Read more

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকেটের দাম জানাল এসিবি
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকেটের দাম জানাল এসিবি

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের। Read more

গাজামুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল
গাজামুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল

গাজার জন্য ত্রাণ বহনকারী জাহাজ ‘ম্যাডলিন’কে গন্তব্যে পৌঁছাতে দেয়নি ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক অলাভজনক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) উদ্যোগে ইতালি Read more

স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে
স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে

জ্ঞাত আয়বহির্ভূত ৭৫ কোটি ৮০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার Read more

দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ মেহেরীন: মির্জা আব্বাস
দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ মেহেরীন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মির্জা আব্বাস বলেছেন, উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সময় শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে আত্মদান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন