আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে তাকে আটক করেছে পুলিশ।জানা গেছে, ফরম সংগ্রহের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হবার পর নিজ নির্বাচনী এলাকা শ্রীপুরে ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় তার গাড়ির গতিরোধ করে পুলিশ। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি দল তাকে আটক করে।এ বিষয়ে মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার তদন্তাধীন আসামি। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এই তথ্য পুলিশের জানা ছিল না বলেও জানান তিনি।উল্লেখ্য, কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই। একই সঙ্গে তিনি শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ১৬
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ১৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানিতে ৫১ জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে Read more

ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল
ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল

ইসরায়েলি সেনারা দুই দিক থেকে অগ্রসর হয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা নগরীর কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করছে। টানা বোমা Read more

মুছাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন আটক
মুছাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন আটক

রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় পুলিশ প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে।শুক্রবার (৯ জানুয়ারি) Read more

মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লারে যৌনসেবা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ২২
মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লারে যৌনসেবা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ২২

রাজধানীর বুকিত বিনতাং এলাকার জালান সুলতান ইসমাইল সড়কে অবস্থিত একটি তিনতলা ম্যাসাজ পার্লারে যৌনসেবা প্রদান সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে Read more

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ শুক্রবার (০৬ জুন) Read more

টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী উদ্ধার না হওয়ায় সড়ক অবরোধ
টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী উদ্ধার না হওয়ায় সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারী এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন