পিরোজপুরের মঠবাড়িয়ায় মনজুর মোর্শেদ মুবিন (২৩) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার (২১ জুলাই)  সকাল ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সহস্রাধিক বিক্ষুব্ধ এলাকাবাসী অংশ নেন।শেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম মিয়া মৃধার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি কে.এম হুমায়ূন কবীর, বর্তমান সভাপতি মো. জসীম উদ্দিন ফরাজি, নিহত মুবিনের বাবা মঠবাড়িয়া বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী মহারাজ, বিএনপি নেতা সায়েদুল ইসলাম খোকন, মোসলেউদ্দিন বাবুল মৃধা, ফারুক মৃধা, হামলায় আহত কাতার প্রবাসী মো. হুমায়ূন প্রমুখ।মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বক্তারা হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।উল্লেখ্য, গত বৃহস্পতিবার আহত ছাত্রদল কর্মী মো. মনজুর মোর্শেদ মুবিন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে অপর এক কাতার প্রবাসী তামিম (২৩) গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত বুধবার সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে শহরের জমাদ্দার চত্বর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ১২ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। মূল আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার
শেরপুরে পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৃথক স্থান থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) দুপুরে পৌর এলাকার আড়াইআনী চকপাড়া ও বিকেলে Read more

কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৫টি পদে ২৬ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন Read more

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না
বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।রবিবার Read more

ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?
ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?

পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েন অবসান ঘটাতে এবার আলোচনায় আগ্রহ দেখিয়েছে ইরান। তবে স্পষ্ট শর্ত হিসেবে তেহরান জানিয়েছে, Read more

মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

ঢাকা গাজীপুর হায়দারাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর দক্ষিণের সাবেক Read more

উপদেষ্টা পরিষদ বৈঠকে বাজেট অনুমোদন
উপদেষ্টা পরিষদ বৈঠকে বাজেট অনুমোদন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে।আজ সোমবার (২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন