ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করেছে বাংলাদেশ। দেশটির একাধিক শহরে থাকা উপদূতাবাসগুলোতে ভিসা দেওয়া সীমিত করা হয়।বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের উপদূতাবাস থেকে ভারতীয়দের পর্যটক সেবা সীমিত করা হয়েছে। এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিস থেকে ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছিল। ফলে এখন কেবল গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ড হাইকমিশনার অফিস থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে।বাংলাদেশ উপদূতাবাসের সূত্র এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। তবে বুধবার থেকে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে বলে নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ভিসা চালু রয়েছে।২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে থাকা ৪টি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর করা হয়। সে সময় ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। এরপর কয়েকদিন ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে।বিবিসি জানায়, পরবর্তীতে ভিসা সেন্টারগুলো চালু হলেও ভারত মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা আপাতত ইস্যু করবে না বলে জানায়। তবে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত লাগাম না টানলে শুল্ক কমবে না, হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের
ভারত লাগাম না টানলে শুল্ক কমবে না, হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনায় লাগাম টানতে না পারলে ভারতের ওপর আরোপিত মার্কিন শুল্ক কমানো হবে না বলে সতর্ক Read more

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ
শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারকে Read more

গোপালগঞ্জের ঘটনায় কেউ ছাড় পাবে না, সরকারের বিবৃতি
গোপালগঞ্জের ঘটনায় কেউ ছাড় পাবে না, সরকারের বিবৃতি

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোরভাবে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনায় জড়িতদের কেউ Read more

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

আজ ১২ জুন, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে আন্তর্জাতিক শ্রম Read more

পল্লী বিদ্যুৎকর্মীকে শিকলবন্দি করে হুমকি, নারী গ্রাহক আটক
পল্লী বিদ্যুৎকর্মীকে শিকলবন্দি করে হুমকি, নারী গ্রাহক আটক

বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগে বরগুনা সদর উপজেলায় এক নারী গ্রাহক পল্লী বিদ্যুতের এক কর্মীকে লোহার শিকলে বেঁধে হুমকি দিয়েছেন।সোমবার Read more

বাংলাদেশ-ভারত টানাপোড়নে রামগড় স্থলবন্দর এর ভবিষ্যত কোন দিকে?
বাংলাদেশ-ভারত টানাপোড়নে রামগড় স্থলবন্দর এর ভবিষ্যত কোন দিকে?

খাগড়াছড়ির রামগড় মুহামনিতে অবস্থিত দেশের প্রথম মৈত্রী সেতু-১, যা একটি আন্তর্জাতিক স্থলবন্দরে রূপান্তর করা হয়েছে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এই স্থলবন্দর ঘিরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন