কুষ্টিয়ার দৌলতপুরে ভুট্টাক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় জাইমা খাতুন (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাইমা খাতুন স্বামী পরিত্যক্তা ও একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানায় স্থানীয়রা।পুলিশ ও স্থানীয়রা জানায়, চরসাদিপুর গ্রামের মাঠের মধ্যে ভুট্টা ক্ষেতে মুখ বাঁধা অবস্থায় জাইমা খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, নিহত নারীর পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাস কাটাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ওসি আরও জানান, ‘আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শ্রীনগরে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের  শ্রীনগর উপজেলার কামারখোলা ফ্লাইওভার সংলগ্ন রেললাইনের পাশ থেকে এক মধ্যবয়সী অজ্ঞাত পুরুষের খুলিবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার Read more

খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার
খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যায় ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট খোকন চন্দ্র দাসকে (৫০) ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় Read more

সুখবর পেলেন ফরিদপুর বিএনপির ৭ নেতা
সুখবর পেলেন ফরিদপুর বিএনপির ৭ নেতা

ফরিদপুর-১ আসনের বোয়ালমারী ও মধুখালী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে Read more

যশোরে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক
যশোরে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক

যশোরের হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটে নিরাপত্তা জোরদার
বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটে নিরাপত্তা জোরদার

বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিট ও তার সংলগ্ন এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে পুলিশ। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। Read more

আলফাডাঙ্গায় আইটি ভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ
আলফাডাঙ্গায় আইটি ভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে আইটিভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন