মধ্যপ্রাচের জেদ্দা থেকে সূদুর মার্কিন মুলুকের ফ্লোরিডা— দূরত্বটা প্রায় বারো হাজার কিলোমিটার। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি কিংবা চেজ স্টেডিয়াম, সময়টা যেন এক সূতোয় বেঁধে দিলো ফুটবল। যে সূতোর তারে বেজে উঠলো বিষাদের সুর।বুধবার (৩০ এপ্রিল) রাতে আল নাসরের জার্সি গায়ে ৪০ বছর বয়সী রোনালদো যখন মাঠ ছাড়ছিলেন, তখন চোখেমুখে রাজ্যের হতাশা। ম্যাচের ৯৫ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো। কাওয়াসাকির গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি সিআর সেভেন। ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে নিজের সঙ্গে সেই লক্ষ্যের বেহিসাবি অঙ্কটা হয়তো বার বার মেলানোর চেষ্টা করছিলেন। ২০২২ এ আল নাসরে সই করার পর সৌদি ক্লাবটির হয়ে এখনও যে বড় কোনো শিরোপা জেতা হলো না। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো রোনালদোর আল নাসর।রাতের আধাঁর কেটে ভোর হতেই ফুটবল যেনো আরো নিষ্ঠুর। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ সেমিফাইনালের ফিরতি লেগে ভ্যাঙ্কুভারের হোয়াইটক্যাপসের কাছে ৩-১ গোলে হেরে সকালটা আরও বিষন্ন করেছে মায়ামি। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসির দল। বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি মেসি। ম্যাচ শেষে প্রতিপক্ষের উদযাপনের দিকে তাকিয়ে সেই আক্ষেপের আগুনে ঘি ঢেলেছেন লিও।দলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, কখনো কখনো স্বপ্নকে অপেক্ষা করতে হয়।তবে নির্মম বাস্তবতা জানে, খেলার মাঠে কিংবদন্তিদের জন্যও টানা থাকে আয়ুরেখা। তাইতো যে দুজনের পায়ে এতোদিন কেঁপেছে গোটা ফুটবল বিশ্ব, একই দিনে তাদের এমন পরাজয়ে শেষের বাঁশি বাজতে শুরু করেছে ফুটবলপ্রেমীদের মনে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী ছয় মাস পর মেয়েদের হলে প্রতি রুমে ৩ জন করে থাকবেন: বাকৃবি উপাচার্য
আগামী ছয় মাস পর মেয়েদের হলে প্রতি রুমে ৩ জন করে থাকবেন: বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেয়েদের আবাসন সংকট নিরসনে খালেদা জিয়া হল এবং বিভিন্ন হলের অবকাঠামোর সঙ্গে সংযুক্ত বর্ধিত অংশের নির্মাণকাজ Read more

কমিটি গঠনেই আটকে আছে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন
কমিটি গঠনেই আটকে আছে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন

কাগজে-কলমে এবং কমিটি গঠনে আটকে আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন। নির্বাচন আয়োজনের জন্য Read more

শেরপুরে সাংবাদিকের উপর হামলা, পরিবারের সদস্যদের ধর্ষণের হুমকি
শেরপুরে সাংবাদিকের উপর হামলা, পরিবারের সদস্যদের ধর্ষণের হুমকি

বগুড়ার শেরপুরের মাথাইল চাপর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক আরিফুজ্জামান হীরার উপর হামলা চালিয়েছে উজ্জল হোসেন নামের এক ব্যাক্তি। রোববার Read more

কুমিল্লায় চুরির অপবাদে গায়ে আগুন দেওয়া অটোরিকশা চালকের মৃত্যু
কুমিল্লায় চুরির অপবাদে গায়ে আগুন দেওয়া অটোরিকশা চালকের মৃত্যু

কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ সইতে না পেরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা অটোরিকশা চালক মো. সবুজ (৩০) ঢাকা Read more

লালমনিরহাটে তথ্য চাইতে গিয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত
লালমনিরহাটে তথ্য চাইতে গিয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত

লালমনিরহাটে তথ্য সংগ্রহ করতে গিয়ে বেসরকারি সংস্থা ইএসডিও (ESDO)-র কার্যালয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) দুপুরে শহরের বানভাসা এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন