দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলার উলাশি ও সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া দলীয় পরিচয়দানকারী শার্শার লক্ষণপুর ইউনিয়নের চার দুর্বৃত্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার কোষাধ্যক্ষ হারুন খানকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সদস্য জিল্লকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যহতি প্রদান করা হলো। তাদের সাথে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শার্শার লক্ষণপুর ইউনিয়নের তোতা মিয়া, জামির হোসেন, জাহান আলী ও হানিফ আলি জমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত। এরা বিএনপির কেউ নন, প্রকৃতপক্ষে এরা সকলেই দুর্বৃত্ত। এদের সাথে দলের কোনো সম্পর্ক নেই। আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে এদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যারা পিআর চায়, তারা আ. লীগকে পুনর্বাসন করতে চায়: দুদু
যারা পিআর চায়, তারা আ. লীগকে পুনর্বাসন করতে চায়: দুদু

যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।মঙ্গলবার (০৮ Read more

যাওয়ার কথা ছিলো ইতালি, বেইলি রোডের আগুনে লাশ হলো পুরো পরিবার
যাওয়ার কথা ছিলো ইতালি, বেইলি রোডের আগুনে লাশ হলো পুরো পরিবার

সৈয়দ মোবারক হোসেন। বয়স ৪২ বছর। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুরে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত মামলার এজহারভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার সাবেক Read more

ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক রহমান
ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক রহমান

ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি বিজয় দিবসের এই Read more

বিশ্বকাপ বয়কট করলে ‘জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না’
বিশ্বকাপ বয়কট করলে ‘জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না’

বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন বছরই শুরু হয়েছে আলোচিত এক বিতর্ক দিয়ে। গত ডিসেম্বরে কলকাতা নাইট রাইডার্সের মিনি নিলামে রেকর্ড ৯ Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূচিতে পরিবর্তন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূচিতে পরিবর্তন

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে দুই সিরিজেরই সূচিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন