লেবাননের রাজধানী বৈরুত এবং নিকটবর্তী একটি শহরে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছেন।বুধবার (০১ এপ্রিল) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা হিজবুল্লাহর জ্যেষ্ঠ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে গত ২ মার্চ ইসরাইলের ওপর হামলা শুরু করে তেহরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এর মাধ্যমে লেবানন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এর জবাবে ইসরাইল লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা এবং স্থল অভিযান চালাচ্ছে।   স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দক্ষিণ বৈরুতের জনা এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২১ জন আহত হয়েছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানায়, ওই হামলায় পার্ক করে রাখা চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।আরেকটি বিবৃতিতে বলা হয়, রাজধানীর দক্ষিণে খালদে এলাকায় একটি গাড়িতে চালানো পৃথক হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানায়, বৈরুত এলাকায় পৃথক দুটি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার এবং আরেক সদস্যকে লক্ষ্যবস্তু করে তারা। তবে তাদের পরিচয় বা সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেনি।অন্যদিকে, সীমান্তজুড়ে ও লেবাননের ভেতরে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবী করেছে হিজবুল্লাহ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর
ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় লাশ হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে Read more

কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ, ২ জনের কারাদণ্ড
কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ, ২ জনের কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ হাজার ৪’শ ১০ প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। রবিবার (০৬ জুলাই) Read more

তিতাসে যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে আটক
তিতাসে যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে আটক

কুমিল্লার তিতাসে ঠোঁট কাটা রুবেল নামে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় উপজেলার Read more

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল Read more

এটা আমার জীবনের প্রথম ভোট
এটা আমার জীবনের প্রথম ভোট

ডাকসু নির্বাচনে এখন পযন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার কথা জানাচ্ছেন ডাকসুর ভোটাররা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়রা আঞ্জুম বিবিসি বাংলাকে Read more

দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ২৮০
দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ২৮০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে আরও ২৮০ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন