মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে মসজিদ কমিটির উত্তোলিত টাকার হিসাব চাওয়ার ঘটনা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য মুন্সী মিরান হোসেনের (৪৩) মৃত্যু হয়েছে।মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল এলাকায় ঈদের আগের দিন (৩০ মার্চ) রাতে জেলা যুবদলের সদস্য মিরান হোসেন মল্লিক (৪৩) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেখানেই চিকিৎসারত অবস্থায় শনিবার (৫ এপ্রিল) রাতে তিনি মারা যান।দীর্ঘ ছয় দিন পর এ মৃত্যুর ঘটনা ঘটে। তার মৃত্যুতে মাগুরা জেলায় বিশেষ করে যুবদল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরজন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুর খবর মাগুরা পৌঁছানোর পরপরই জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক শহরে মিছিল বের করে। যুবদল নেতার হত্যাকারীদের বিচার দাবি করেন।স্থানীয় বাসিন্দাদের থেকে খোঁজ নিয়ে জানা গেছে গত রোববার (৩০ মার্চ) শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের মসজিদ কমিটির এক বিরোধ থেকে শুরু হয় ঘটনা। ঈদের পূর্বে ওই কমিটি নিয়ে একটি ঝামেলা সৃষ্টি হয়। ঈদের আগের দিন সন্ধ্যায় একদল দুষ্কৃতকারী মিরানকে নাকোল বাজারের কাছে অতর্কিত ভাবে হঠাৎ হামলা করে। এসময় পিছন থেকে তাকে আক্রমণ করা হয়,ফলে তিনি মাটিতে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।তাৎক্ষণিকভাবে মিরানকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। ছয়দিন মৃত্যুর সাথে লড়ে, অবশেষে শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার মৃত্যু পুরো মাগুরা জেলার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের শোকের ছায়া ফেলে দিয়েছে। মিরানের মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথেই মাগুরা জেলা যুবদল বিচারের দাবিতে মিছিল বের করে।এরপর রাত ১০ টার দিকে নাকোল এলাকায় এক সাবেক ইউপি সদস্য (ধলামেম্বারের) বাড়িতে প্রথমে ভাঙচুর পরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে কারা আগুন দেয় সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ সময় সেখানে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মৃতের পরিবার থেকে অভিযোগ দায়ের করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা!
এবার নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা!

নেপালের ধনগড়ি জেলে বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, সেই সুযোগে জেল ভেঙে পালিয়েছেন বহু বন্দি। এদিকে নেপালের Read more

পাহলভিকে ইরানের জনগণ মেনে নেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প
পাহলভিকে ইরানের জনগণ মেনে নেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প

ইরানের বিরোধী নেতা রেজা শাহ পাহলভি খুবই ভদ্র মানুষ মনে হয়, তবে তিনি আদৌ ইরানের ভেতরে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে Read more

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সূচি জানাল কর্তৃপক্ষ
ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সূচি জানাল কর্তৃপক্ষ

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এই ছুটিতে যেসব দিন মেট্রোরেল চলাচল করবে আর যেসব দিন Read more

কসবায় আওয়ামী লীগের সদস্য হয়েও জামায়াতের ওয়ার্ড আমির!
কসবায় আওয়ামী লীগের সদস্য হয়েও জামায়াতের ওয়ার্ড আমির!

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর Read more

বিশেষ ডায়েটে মাইগ্রেন নিয়ন্ত্রণ করে ১৮ কেজি ওজন ঝরালেন আমির খান
বিশেষ ডায়েটে মাইগ্রেন নিয়ন্ত্রণ করে ১৮ কেজি ওজন ঝরালেন আমির খান

সিনেমা নিয়ে আমির খান যেমন খুঁতখুঁতে তেমনই নিজের ফিটনেস নিয়েও ভীষণ সচেতন থাকেন। তাই তো ভক্তদের চোখ ফাঁকি দিতে পারেননি Read more

কসবা বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ
কসবা বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও মঈনপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন