কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় পারিবারিক জমি নিয়ে চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর রাজাপালং শাখার অফিস সম্পাদক ও কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন। নিহত অন্য দুইজন হলেন—আব্দুল্লাহ আল মামুনের চাচাতো ভাই আব্দুল মান্নান এবং তার বোন শাহিনা বেগম। তারা সবাই একে অপরের আপন চাচাতো ভাইবোন।বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, একটি পারিবারিক জমির দেওয়াল ঘিরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। আজ তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। নিহতদের মধ্যে একজন কুতুপালং বাজার মসজিদের খতিব, অন্য দুইজন একই পরিবারের চাচাতো ভাইবোন।তিনি আরও জানান, মামুন এক পক্ষের, আর মান্নান ও শাহিনা অন্য পক্ষের সদস্য ছিলেন। সবাই একই বংশের হলেও পারিবারিক বিরোধ শেষ পর্যন্ত প্রাণহানিতে রূপ নেয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।স্থানীয় ধর্মীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মাওলানা মামুন একজন সম্মানিত আলেম ছিলেন। এমন একজন মানুষকে জমির মতো তুচ্ছ বিষয়ে প্রাণ হারাতে হবে, তা ভাবাই যায় না। সমাজে ধৈর্য ও সহনশীলতার বড় অভাব দেখা যাচ্ছে।’নাজিম উদ্দিন নামের স্থানীয় মুরব্বি বলেন, ‘একই পরিবারের মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ খুবই দুঃখজনক। জমির জন্য যদি জীবন দিতে হয়, তাহলে আমাদের সামাজিক বন্ধন কোথায়? প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।’ রাবেয়া খাতুন নামের এক শিক্ষিকা বলেন, ‘আজ যদি মধ্যস্থতা বা গ্রাম্য সালিশ কার্যকর হতো, তাহলে এই মৃত্যু হতো না। আমাদের এলাকায় এখন দরকার শান্তিপূর্ণ সমাধান এবং পারিবারিক মূল্যবোধের চর্চা।’ মোহাম্মদ জসিম নামের স্থানীয় এক যুবক বলেন, ‘জমির সীমানা নিয়ে বিরোধ বহু পুরোনো, কিন্তু বিষয়টি এভাবে রক্তাক্ত হবে কেউ কল্পনা করেনি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন কেউ এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটায়।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
এবার মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

এবার মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মেক্সিকোভিত্তিক মাদক পাচারকারী গ্যাংগুলোকে নির্মূল করতে দেশটিতে Read more

জামায়াতের সমাবেশে বিএনপিসহ সব দলকে আমন্ত্রণ
জামায়াতের সমাবেশে বিএনপিসহ সব দলকে আমন্ত্রণ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী Read more

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক, নেই এনজো
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক, নেই এনজো

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির দলে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, Read more

বোরহানউদ্দিনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
বোরহানউদ্দিনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার Read more

ভারতের ওপর আরও শুল্কের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ভারতের ওপর আরও শুল্কের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কার অ্যাঙ্কোরেজে শুক্রবার Read more

এবারের বাজেট ব্যবসাবান্ধব নয়: ডিসিসিআই
এবারের বাজেট ব্যবসাবান্ধব নয়: ডিসিসিআই

এবারের বাজেটকে ব্যবসাবান্ধব মনে করছেন না ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই)। সোমবার (২ জুন) বিকেলে মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন