পাবনা শহরে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে তিনটি অস্ত্র বিপুল পরিমাণ গুলিসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো, পাবনা পৌর সদরের বলরামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭), মৃত কোবাদ শেখের ছেলে আরিফ হোসেন (২৫), শিবরামপুর এলাকার আব্দুস সোবাহানের ছেলে ফিরোজ হোসেন (৩৫) ও পূর্ব শালগাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিপন হোসেন (৩৫)।পাবনা ডিবি পুলিশের ওসি রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের  মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুটি রিভলবার সহ চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। অপর দুটি পৃথক অভিযানে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলকায় শায়েস্থা খান রোডে একটি ফ্লাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি জব্দ এবং পূর্ব শালগাড়িয়া এলাকার একটি বাসা থেকে তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে আটক হয়। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন

পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের Read more

আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান
আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান

এবার অবৈধ আফগান নাগরিকদের ৩১ মার্চের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তান। এখন বলপ্রয়োগ করে তাদের সীমান্ত পার করানো হচ্ছে Read more

Free OnlyFans Top Guide: How to Find the Best Free Content Safely
Free OnlyFans Top Guide: How to Find the Best Free Content Safely

What Is “Free OnlyFans Top” and Why It MattersHow to Find Legitimate Free OnlyFans ContentKey Features to Look for in Read more

এবার মিগ-২১ যুদ্ধবিমানকে চিরবিদায় জানাতে চলেছে ভারত
এবার মিগ-২১ যুদ্ধবিমানকে চিরবিদায় জানাতে চলেছে ভারত

ছয় দশকেরও বেশি সময় পর এবার ভারতীয় বিমানবাহিনী চিরবিদায় জানাবে ‘মিগ’ বিমানকে। বর্তমানে ২৩ নম্বর ‘প্যান্থার্স’ স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত ‘মিগ টোয়েন্টি Read more

মাদারীপুরে ‘শিরক আখ্যা’ দিয়ে শতবর্ষী বটগাছ কর্তন
মাদারীপুরে ‘শিরক আখ্যা’ দিয়ে শতবর্ষী বটগাছ কর্তন

মাদারীপুরে শিরক আখ্যা দিয়ে শতবর্ষী একটি বটগাছ কেটে ফেলার হয়েছে। গাছটির ডাল-পালা থেকে শুরু করে বেশিরভাগ অংশ কাটা শেষ হয়ে Read more

এক এগারোর পদধ্বনি কেন শোনা যাচ্ছে, ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম
এক এগারোর পদধ্বনি কেন শোনা যাচ্ছে, ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম

উপদেষ্টা মাহফুজ আলম সোমবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এক এগারো পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন