চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে ঘটেছে এক চরম অমানবিক ঘটনা। হারুন (৪৫) এর মরদেহ আটকে সুদের টাকা আদায় করার পর মরদেহ দাফন করতে দেয় গ্রামে মর্জিনা খাতুন নামে এক সুদ ব্যবসায়ী মহিলা। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।এ ঘটনায় গ্রামজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। ঘটনাটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।গ্রামবাসীর সূত্রে জানা যায়, দামুড়হুদার চিৎলার নতুনপাড়ার বাসিন্দা রাজমিস্ত্রি হারুন (৪৫) শনিবার (২০ সেপ্টেম্বর) মেয়ের বাড়িতে হঠাৎ স্ট্রোকে মারা যান। পরদিন সকালে মরদেহ গ্রামে পৌঁছালে শোকে ভেঙে পড়েন স্বজনরা। আসরের নামাজের পর জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় এমন এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটে, যা উপস্থিত সবাইকে হতবাক করে তোলে।প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি করেন, মৃত হারুনের কাছে তার সুদের ১৫ হাজার টাকা পাওনা রয়েছে। তিনি সরাসরি শর্ত জুড়ে দেন, টাকা শোধ না করলে মরদেহ দাফন করতে দেওয়া হবে না। হঠাৎ এমন দাবিতে দিশেহারা হয়ে পড়ে হারুনের পরিবার। শোকার্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হয় তর্ক-বিতর্কে।প্রায় ২ ঘণ্টা টানাপোড়েন চলার পর সন্ধ্যার পর পরিবার বাধ্য হয়ে টাকা পরিশোধ করে। টাকা হাতে পেয়ে মর্জিনা ঘটনাস্থল থেকে সরে পড়লেও গ্রামবাসীর ক্ষোভ থামেনি। ইতোমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় ফেসবুকসহ অনলাইনে সমালোচনার ঝড় ওঠে।স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন, হারুন জীবিত থাকতেই আসল টাকা শোধ করেছিলেন। মৃত্যুর পর মরদেহ আটকে রেখে সুদের টাকা আদায় ঘৃণ্য ও লজ্জাজনক কাজ।গ্রামের প্রবীণরা ক্ষোভ জানিয়ে বলেন, আমরা নানা ঘটনা দেখেছি, কিন্তু মরদেহ আটকে টাকা আদায়ের মতো নির্মমতা কখনও দেখিনি। এটি শুধু লোভ নয়, সমাজের জন্য কলঙ্ক।এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাক-ভারত যুদ্ধবিরতির পর পিএসএল শুরুর বিষয়ে যা জানা গেল
পাক-ভারত যুদ্ধবিরতির পর পিএসএল শুরুর বিষয়ে যা জানা গেল

পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সাময়িক স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবারও শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবার Read more

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তাসকিন আহমেদ (৯) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় Read more

কুমিল্লার সেই সৎমায়ের মুচলেকা নিলো প্রশাসন
কুমিল্লার সেই সৎমায়ের মুচলেকা নিলো প্রশাসন

কুমিল্লার লালমাই উপজেলায় সৎমায়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মায়ের কবরের পাশে বসে কান্না করছিল এক শিশু। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ Read more

আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: সারজিস আলম
আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদে এনসিপি নির্ধারকের জায়গায় থাকবে। এনসিপি সরকারি দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন