দুটি হাত ছাড়াই জন্ম হলেও থেমে থাকেননি জসিম মাতুব্বর (২৫)। পা দিয়ে লিখে তিনি সাফল্যের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেছেন। বর্তমানে পড়ছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে। লেখাপড়ার পাশাপাশি কখনও ফলের ব্যবসা, আবার কখনও কাঁচামালের ব্যবসা করে নিজের জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি।তবে শিক্ষা ও জীবনের নানা সংগ্রাম জয়ের পরও এবার থেমে গেলেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের ক্ষেত্রে। জন্মনিবন্ধন সনদ ও বাবা-মায়ের এনআইডি থাকলেও শুধুমাত্র আঙুলের ছাপ দিতে না পারায় এখনো মেলেনি তার কাঙ্ক্ষিত এনআইডি কার্ড।ফরিদপুরের নগরকান্দা উপজেলার তামলা ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা জসিম মাতুব্বর। ছোটবেলা থেকেই হাত না থাকলেও পড়াশোনা ছাড়েননি তিনি। অদম্য এই তরুণ ২০১৬ সালে একটি ভ্যানগাড়ি এবং ২০২২ সালে জেলা প্রশাসকের কাছ থেকে ৬০ হাজার টাকার পুরস্কার পান, যা তার জীবনের পথচলাকে আরও শক্তিশালী করেছে।জসিম বলেন, ‘আমার দুটি হাত নেই। পা দিয়ে লিখে এইচএসসি পাস করেছি, এখন ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ি। কলেজের কাজে অনেক সময় এনআইডি দরকার হয়। অনেকবার আবেদন করেছি, কিন্তু আঙুলের ছাপ দিতে না পারায় এনআইডি হচ্ছে না। ২০২৩ সাল থেকে নির্বাচন অফিসে ঘুরছি, অনলাইনে আবেদনও করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। এখন হাল ছেড়ে দিয়েছি।’নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওন সাগর বলেন, ‘আমি নতুন দায়িত্ব পেয়েছি। যেহেতু ছেলেটির শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তার এনআইডি কার্ড করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনি এ প্রতিনিধিকে জানান, ‘বিষয়টি নিয়ে নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। জসিম মাতুব্বর আমার কাছে এলে সর্বোচ্চ গুরুত্বসহকারে কাজটি করে দেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেইক আইডি থেকে অসুস্থতার খবরে বিভ্রান্ত চিত্রনায়িকা ববিতা
ফেইক আইডি থেকে অসুস্থতার খবরে বিভ্রান্ত চিত্রনায়িকা ববিতা

রুপালি পর্দা কাঁপানো এখন সিনেমা জগত থেকে অনেকটাই দূরে সত্তর দশকের সেরা অভিনেত্রী  ববিতা। অনেকে ভাবেন সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিতই Read more

শহীদ আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল: হামিম
শহীদ আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল: হামিম

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও নির্বাচনে পিআর পদ্ধতি ঠেকানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি Read more

পরবর্তী পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প!
পরবর্তী পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে রসিকতা করে বলেছেন, ‘আমি পোপ হতে চাই। ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান Read more

চমক রেখে অস্ট্রেলিয়ার দল ঘোষণা
চমক রেখে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

মিচেল মার্শের নেতৃত্বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া। ঘোষিত এ দলে বেশ কয়েকটি চমক রেখেছে Read more

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিলের রায় ঘোষণা শুরু
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিলের রায় ঘোষণা শুরু

বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রশ্নে হাইকোর্টের রায় ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন