চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বর্ধিত সভা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মিঠানালা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি প্রার্থী স্বশরীরে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।জানা গেছে, সভায় মঞ্চ, মাইক, ব্যানার ও দলীয় প্রতীক ব্যবহার করা হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভার ব্যানারে প্রার্থীর পরিচয় ও নির্বাচনী প্রতীক স্পষ্টভাবে উল্লেখ ছিল, যা নির্বাচন সংশ্লিষ্টদের মতে সরাসরি নির্বাচনী প্রচারণার আওতায় পড়ে।নির্বাচন কমিশন প্রণীত ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ২৭(ক), ২৭(গ) ও ২৭(ঘ) অনুযায়ী নির্বাচনী প্রচারণার পূর্বে রাজনৈতিক দল বা প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের নিকট পরিকল্পনা জমা দিতে হয়।জনসভার দিন, সময় ও স্থানের জন্য লিখিত অনুমতি প্রয়োজন এবং কপিটি স্থানীয় নির্বাচন অফিসে জমা দিতে হয়।প্রস্তাবিত সভার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে স্থান ও সময় স্থানীয় পুলিশকে জানাতে হয়, যাতে আইন-শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা নেওয়া যায়।তবে অভিযোগ আছে, এই সব নিয়ম বিএনপি প্রার্থী মেনে চলেননি।এ সব বিষয়ে জানতে নুরুল আমিন চেয়ারম্যানের মুঠোফোন কথা হলে তিনি বলেন, ‘এটি দলীয় বর্ধিত সভা ছিলো, নির্বাচনী বর্ধিত সভা নয়। ধানের শীষ প্রতীক নিয়ে আমরা প্রচার করি নাই। বর্ধিত সভায় দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে একত্রিত করে মিটিং করতে হয়, এতে সবাই আসলে লোকজন তো বাড়বেই।’তিনি আরও বলেন, ‘ধানের শীষ প্রতীক নিয়ে মিটিং করলে সেটা অপরাধের মধ্যে পড়ে। নেতাকর্মী নিয়ে বর্ধিত সভা, এটি দলীয় বিষয় প্রার্থীর বিষয় না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনী সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদলের ভিপি প্রার্থী মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন: রাকিব
ছাত্রদলের ভিপি প্রার্থী মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন: রাকিব

ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে Read more

‘দেশজুড়ে চাঁদাবাজি-টেন্ডারবাজির দৌরাত্ম্যে মানুষ অতিষ্ট’
‘দেশজুড়ে চাঁদাবাজি-টেন্ডারবাজির দৌরাত্ম্যে মানুষ অতিষ্ট’

দেশজুড়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সোমবার Read more

মৃত্যু সবসময় স্মরণে রাখতে হবে: জামায়াত সেক্রেটারি জেনারেল
মৃত্যু সবসময় স্মরণে রাখতে হবে: জামায়াত সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 'আমাদের মৃত্যুকে সকল সময় স্মরণে রাখতে হবে। আমাদের মৃত্যুর সময় Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৬টার Read more

মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশসহ কুশপুত্তলিকা দাহ
মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশসহ কুশপুত্তলিকা দাহ

কাটার মাস্টার হিসাবে খ্যাত বাংলাদেশী ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশসহ কুশপুত্তলিকা Read more

মক্কা-মদিনায় ৩০ দিনে ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম
মক্কা-মদিনায় ৩০ দিনে ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম

সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের দুই পবিত্রতম স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীতে গত এক মাসে প্রায় ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন