ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পর আপিলের রায়ে তিনি মনোনয়ন ফিরে পেলেন। মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতীক হিসেবে চাইলেন ফুটবল।গত শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন তাসনিম জারা ইসিতে আপিলের ঘোষণা দেন।এদিকে, আজ শনিবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল নিষ্পত্তির শুনানির প্রথম দিনেই তিনি মনোনয়ন ফিরে পেয়েছেন। মনোনয়ন ফিরে পেয়ে প্রতীক হিসেবে ফুটবল চেয়েছেন।এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। এরপরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার কথা জানান। তিনি লিখেছিলেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।প্রসঙ্গত, প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আজ বিকেল পাঁচটা পর্যন্ত মোট ৭০ জনের আবেদনের ওপর শুনানি হবে। শুক্রবার পর্যন্ত ৭২৩ জন প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছিলেন। তবে, পরবর্তীতে ৭৮ জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। অবশেষে, চূড়ান্ত হয় ৬৪৫ জনের আপিল। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আবেদনগুলো নিষ্পত্তির ব্যাপারে চলবে শুনানি। ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর, প্রতীক চূড়ান্তের পর শুরু হবে নির্বাচনী প্রচারণা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান মেদভেদেভ
এবার ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান মেদভেদেভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান এবং বর্তমানে রাশিয়ার Read more

পেটের মধ্যে গজ ব্যান্ডেজ, একমাস পর গৃহবধূর মৃত্যু
পেটের মধ্যে গজ ব্যান্ডেজ, একমাস পর গৃহবধূর মৃত্যু

পেটের মধ্যে গজ ব্যান্ডেজ রেখেই সেলাই করায় এক মাস যন্ত্রনায় ছটফট করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাবনার মুনজিলা খাতুন Read more

‘একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই’
‘একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি Read more

বিশ্ব স্বপ্ন দেখা দিবস আজ
বিশ্ব স্বপ্ন দেখা দিবস আজ

পৃথিবীতে এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না, যে কখনো সফল হওয়ার স্বপ্ন দেখে না। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, কারণে-অকারণে Read more

সবজির রাজ্যে চাষিদের স্বপ্ন ভেঙেছে টানাবৃষ্টি
সবজির রাজ্যে চাষিদের স্বপ্ন ভেঙেছে টানাবৃষ্টি

সবজির রাজ্য হিসেবে পরিচিত যশোর। এখানে উৎপাদিত সবজির দেশ-বিদেশে সুনাম রয়েছে। চলতি মৌসুমে বৃষ্টিপাতের কারণে সবজি ক্ষেত ও বীজতলা নষ্ট Read more

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন