যশোরের মণিরামপুরে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নাজিম উদ্দিন (২৮)। তিনি মণিরামপুরের মাসনা মাদরাসার শিক্ষক ও খুলনার ডুমুরিয়া উপজেলার শুভনা গ্রামের এরশাদ আলী শেখের ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।জানা গেছে, নাজিম উদ্দিন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই নাজিম উদ্দিনের মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ

দীর্ঘ কয়েক মাস ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিছিল-সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীরা লেখাপড়া ছেড়ে মারধর-ভাঙচুরসহ নানা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছে। Read more

দেশের মাটিতে প্রথম বক্তব্য, ভিন্ন এক অনুভূতি কাজ করছে: জাইমা রহমান
দেশের মাটিতে প্রথম বক্তব্য, ভিন্ন এক অনুভূতি কাজ করছে: জাইমা রহমান

আলাদা মত থাকলেও একসঙ্গে আলাপ-আলোচনা করা, কথা বলাই গণতন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা Read more

মুন্সিগঞ্জে ককটেল ও চাকুসহ ২ জন গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ককটেল ও চাকুসহ ২ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ার চাকুসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) Read more

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৬১
পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৬১

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুদেরও রয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু
দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশন দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে।আজ শনিবার (১৭ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন