ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ২ জন বার্ন ইনস্টিটিউটে এবং ১ জন ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন।সোমবার (২১ জুলাই) দুপুরে বার্ন ইনস্টিটিউট এবং স্কুলের এক শিক্ষক এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান বলেন, ৬০ জনের মতো রোগী বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত ও দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে।  এছাড়া আন্তঃবাহিনী পরিদফতর (আইএসপিআর) জানায়, পাইলটসহ ৫ জনকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।  বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।  ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার অভিযানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ স্থানীয় জনতা এবং শিক্ষার্থী-অভিভাবকরাও যোগ দিয়েছেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্মস্থলে ১৪ মাস অনুপস্থিত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বরখাস্ত
কর্মস্থলে ১৪ মাস অনুপস্থিত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বরখাস্ত

কর্মস্থলে গত ১৪ মাস ধরে অনুপস্থিত থাকায় অ্যান্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ) সংযুক্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারীকে Read more

লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি
লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। এ হারের পরই টুর্নামেন্টে অংশগ্রহণ Read more

আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোন ভিত্তি নেই: রিজভী
আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোন ভিত্তি নেই: রিজভী

অন্তর্বর্তী সরকারের আইনগত কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে Read more

কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে মিলল চিরকুট
কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে মিলল চিরকুট

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মো. মেহেদী হাসান (২২) নামের এক কলেজপড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।রবিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে Read more

ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী ফাতিমা তাসনিম জুমা
ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী ফাতিমা তাসনিম জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন