ভোলার চরফ্যাশন উপজেলায় নিজের মেয়েকে গলা টিপে হত্যার দায়ে বাবার ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১ অক্টোবর) চরফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় দেন।আদালতের রায়ে বলা হয়, চরফ্যাশন উপজেলার জাহানপুর এলাকার মো. ফারুক হোসেন তার মেয়ে খাদিজা আক্তার খুকিকে (২০) রাগে মাথায় শাসন করতে গিয়ে হত্যা করেন।খুকির ছোটবেলায় তার মা এ সংসার ত্যাগ করে অন্যত্র চলে যান। সে থেকে খুকিকে গ্রামের বাসায় তার দাদীর কাছে রেখে বাবা ফারুক মিয়া ঢাকায় দারোয়ানের চাকরি নেন। অযত্নে অবহেলায় খুকি চুরিসহ বেপরোয়া হয়ে ওঠে। খারাপ কাজে জড়িয়ে পড়েন খুকি। এতে খুকির বাবা লজ্জায় আত্মহত্যার কথাও ভেবেছিলেন।পরে মেয়ের খারাপ কাজ সইতে না পেরে লজ্জায় রাগে গেল ২০২০ সালের ২০ সেপ্টেম্বর খুকিকে বরিশালে ফুফুর কাছে নিয়ে যাওয়ার পথে বাবা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।উত্তেজিত হয়ে ফারুক তার মেয়ের গলাটিপে ধরেন এবং গলায় গামছা পেঁচিয়ে মারধর করেন। এক পর্যায়ে খুকি মারা যান। পরে মরদেহ রাস্তার পাশে বিলের মধ্যে ফেলে ফারুক পালিয়ে যান।আদালতের রায়ে ফারুকের জবানবন্দির বরাত দিয়ে বলা হয়েছে, রাগ হয়ে মেয়েকে শাসন করার সময় অনিচ্ছাকৃতভাবে খুকি মারা গেছেন।ফারুক হোসেন আদালতকে জানান, এ ঘটনায় তিনি অনুতপ্ত। ছোটবেলায় মেয়েকে রেখে মা অন্যত্র চলে যাওয়ার পরেও তার লেখা পড়ার কথা চিন্তা করে ঢাকায় দারোয়ানের চাকরি নেন। মেয়েকে বাবার আদর থেকে বঞ্চিত না করতে আজও বিয়ে করেননি ফারুক।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতের নির্দেশে চেয়ারম্যানের পদে ফিরলেন আ.লীগের শাকিল
আদালতের নির্দেশে চেয়ারম্যানের পদে ফিরলেন আ.লীগের শাকিল

দীর্ঘ এক বছর দুই মাসের বেশি সময় পর হাইকোর্টের নির্দেশে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ Read more

নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কে গাড়ির জট
নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কে গাড়ির জট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কে গাড়ির জট তৈরি হয়েছে। ফলে প্রায় Read more

মাদারীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
মাদারীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ

মাদারীপুরের শিবচর উপজেলায় রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের Read more

চোখের জলে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব
চোখের জলে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব

টানা ৫ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। Read more

শুটিং চলাকালে আহত ‘স্পাইডার ম্যান’
শুটিং চলাকালে আহত ‘স্পাইডার ম্যান’

জনপ্রিয় হলিউড অভিনেতা টম হল্যান্ড শুটিং চলাকালেই মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার একটি অ্যাকশন Read more

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ কামনা করে না: জয়শঙ্কর
বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ কামনা করে না: জয়শঙ্কর

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার (৯ এপ্রিল) নয়াদিল্লির ভারত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন